Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: পরপর তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ ইতালি (Italy WC)। এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন দল বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারছে না। এই ব্যর্থতা থেকে জাতীয় দলকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন কোচ নিয়ে আসা হল। কঠিন দায়িত্ব নিয়ে আবারও ফিরলেন রবার্তো মানচিনি। ইতালিয়ান ফুটবল ফেডারেশন থেকেও সরকারি ভাবে ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ইতালির সফল কোচ ক্লদিও র্যানিয়ারিকে ফেডারেশনের নতুন টেকনিক্যাল ডিরেক্টর করা হয়েছে।
প্রায় তিন বছর পর (Italy WC)
২০২৩ সালের অগস্টে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ইতালির (Italy WC) কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন মানচিনি। এর কিছুদিন পরই তিনি সৌদি আরব জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন, যা নিয়ে ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে অতীতের সেই বিতর্ককে পেছনে ফেলে বর্তমান সংকটময় পরিস্থিতিতে মানচিনির ওপরই ভরসা রাখল ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
জিওভান্নি মালাগোর বক্তব্য (Italy WC)
ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো মানচিনি প্রসঙ্গে বলেন, “আমরা সব দিক খতিয়ে দেখেছি। মানচিনি অতীতে নিজের কিছু সিদ্ধান্তের জন্য যে অনুশোচনা প্রকাশ করেছেন, সেটিও আমাদের নজরে ছিল।” তিনি আরও যোগ করেন, সময়ের কম থাকার কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে। এই পরিস্থিতিতে ইতালির কোচ হিসেবে মানচিনির চেয়ে উপযুক্ত বিকল্প আর কেউ ছিল না।
পুরোনো সাফল্য (Italy WC)
২০১৮ সালে প্রথমবার ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। রাশিয়া বিশ্বকাপে দলের শোচনীয় ব্যর্থতার পর ভেঙে পড়া ইতালি দলকে তিনি নতুন রূপ দিয়েছিলেন। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া সেই দল টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়েছিল। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয় তারা।
আরও পড়ুন: MB Maclaren: শহরে আসছেন জেমি! কবে?
তবে সেই সাফল্যের ধারা বজায় রাখা সম্ভব হয়নি। ২০২২ সালের প্লে-অফে উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ইতালি। এরপর ২০২৬ বিশ্বকাপেও একই ভাগ্য বরণ করতে হয় দলকে।

মানচিনির ওপর ভরসা (Italy WC)
মানচিনিকে চূড়ান্ত করার আগে বেশ কয়েকজন হেভিওয়েট কোচের সঙ্গে যোগাযোগ করেছিল এফআইজিসি। তালিকায় আন্দ্রে পিরলোর পাশাপাশি পেপ গুয়ার্দিওলা এবং কার্লো আনচেলোত্তির মতো বিশ্বমানের কোচদের নাম থাকলেও বিভিন্ন কারণে তারা দায়িত্ব নিতে রাজি হননি। দায়িত্ব নেওয়ার পরই বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে মানচিনিকে। উয়েফা নেশনস লিগে ইতালির গ্রুপে রয়েছে ফ্রান্স, বেলজিয়াম এবং তুরস্কের মতো শক্তিশালী দল। হাতে খুব বেশি সময় না থাকায় দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে।



