Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পরিচালক নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর (Ramayana Hindi Trailer) প্রথম অংশের ট্রেলার প্রকাশ্যে এসেছে। শুভ ব্রহ্মমুহূর্তে, ৩০ জুলাই ভোর ৪টে ১৫ মিনিটে ট্রেলারটি একসঙ্গে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পায়।
প্রকাশ্যে ট্রেলার (Ramayana Hindi Trailer)
ট্রেলারে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরকে (Ramayana Hindi Trailer) শান্ত, গম্ভীর ও মর্যাদাপূর্ণ রূপে দেখা গিয়েছে। সীতার ভূমিকায় সাই পল্লবীর সহজ-সরল উপস্থিতিও দর্শকদের নজর কেড়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশকে নিয়ে। তাঁর শক্তিশালী উপস্থিতি ও লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পাচ্ছে। লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং রাজা দশরথের চরিত্রে অভিনয় করেছেন অরুণ গোভিল।
সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া (Ramayana Hindi Trailer)
ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই ছবির ভিজ্যুয়াল, অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করেছেন। আবার কিছু দর্শক সাই পল্লবী ও যশের হিন্দি সংলাপ এবং কিছু দৃশ্য নিয়ে প্রশ্নও তুলেছেন। কারও মতে, গল্পের আবেগের তুলনায় ভিজ্যুয়াল এফেক্টে বেশি জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Vidyasagar Setu: রবিবার ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, জেনে নিন বিকল্প পথ
ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন অস্কারজয়ী এ.আর. রহমান এবং হলিউডের খ্যাতনামা সুরকার হ্যান্স জিমার। প্রযোজনায় রয়েছে প্রাইম ফোকাস স্টুডিও, ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। প্রায় ৪,০০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবিকে ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট বলা হচ্ছে। দুটি ভাগে মুক্তি পাবে সিনেমাটি। প্রথম অংশ দীপাবলি ২০২৬-এ এবং দ্বিতীয় অংশ দীপাবলি ২০২৭-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।


