Last Updated on [modified_date_only] by Tania Rakshit
তানিয়া রক্ষিত: দুঃসংবাদ! ফুটবলপ্রেমীদের মন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আইএসএল (JFC ISL) থেকে দল তুলে নিল জামশেদপুর ফুটবল ক্লাব। এই ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২৬-২৭ মরসুম থেকে আইএসএল-এ আর অংশগ্রহণ করবে না। ২০১৭ সালে আইএসএলে পথ চলা শুরু করে এই ক্লাব। কোচ খালিদ জামিলের কোচিংয়ে সাফল্য পেয়েছিল এই দল। কিন্তু গত বছর থেকে আইএসএল নিয়ে টালবাহানা পর বেশ সমস্যায় ছিল ক্লাব। কিন্তু পরিকাঠামোতে খামতি ছিল না। এবার বড় সিদ্ধান্ত নিয়ে নিল ম্যানেজমেন্ট।
সরকারি ঘোষণা (JFC ISL)
জামশেদপুরের পক্ষ থেকে সরকারি ঘোষণা করা হয়েছে। তারা নিশ্চিত করেছে যে তারা ২০২৬-২৭ মরসুম থেকে আইএসএলে অংশ নেবে না। তবে জেএফএসপিএল ভারতের ফুটবলের ধারাবাহিক বৃদ্ধি এবং গ্রাসরুট স্তরে প্রতিভা তুলে আনার জন্য কাজ করে যাবে। গত এক দশক ধরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সকে তাদের আবেগপূর্ণ সমর্থন দিয়ে “দ্য ফার্নেস” বা অগ্নিকুণ্ডে পরিণত করার জন্য ক্লাবের পক্ষ থেকে ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি, ২০১৭ সালে ক্লাব প্রতিষ্ঠার পর থেকে এই সফরকে সফল করে তুলতে সাহায্য করার জন্য সমস্ত খেলোয়াড়, স্টাফ, কোচ ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
জামশেদপুরের সমর্থকদের কষ্ট (JFC ISL)
এই সিদ্ধান্ত শুধু জামশেদপুরের সমর্থকদের জন্যই কষ্টের নয়, বরং সমগ্র ভারতীয় ফুটবলপ্রেমী ও স্টেডিয়ামের সেই পরিচিত গর্জনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আরও পড়ুন: CAB Mukesh: জন্মভূমির ডাক উপেক্ষা করে বাংলাতেই থাকছেন মুকেশ
ক্লাবের সিইওর বক্তব্য (JFC ISL)
কেটিভি বাংলার পক্ষ থেকে জামশেদপুর এফসির (JFC ISL) সিইও মুকুল চৌধুরির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে আলাদা করে কিছু বলতে চাননি। তবে ধরা গলায় বলেন, “এরকম অবস্থায় আমি কিছুই বলতে চাই না। ক্লাব যা বলছে সেটাই আমার কথা। চেষ্টা করছি ঠিক থাকার”।



