Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষ নিয়মরক্ষার ম্যাচে খেলতে নামবে ভারত (Sanju Samson)।
কামব্যাক করতে পারবেন সঞ্জু? (Sanju Samson)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজ জিতে থাকলেও কোনওভাবে এই ম্যাচ হালকা ভাবে নিতে চাইবে না গম্ভীর বাহিনী। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আর সেই বড় টুর্নামেন্টে জেতার জন্য মরিয়া হয়ে নামবে সব দল। সেই লড়াইয়ের আগে প্রস্তুতি সেরে নেওয়ার এটাই শেষ ম্যাচ। তবে এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম অস্বস্তির কারণ ওপেনার হিসেবে সঞ্জুর ফর্ম (Sanju Samson)।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে জিতে সিরিজ জিতে নিলেও বাকি ছিল দুটো নিয়মরক্ষার ম্যাচ। নিয়মরক্ষার চতুর্থ ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে হেরে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে সূর্যকুমার যাদবরা। চতুর্থ ম্যাচে শিবম দুবে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে কোনও সমর্থন না পাওয়ার কারণে শেষরক্ষা করতে পারেননি তিনি। সেই ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিতে চাইবেন হেড স্যার গম্ভীর।

শনিবার যেহেতু বিশ্বকাপের আগের শেষ টি-টোয়েন্টি ম্যাচ, তাই আশা করা যায় কোনও রকম পরীক্ষার মধ্যে হাঁটতে চাইবেন না গৌতম গম্ভীর। বিশ্বকাপের কম্বিনেশন ধরে রাখতে চাইবেন সূর্যরা। আজ ঘরের মাঠে খেলতে নামবেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপের আগে কামব্যাক করার এটাই সুবর্ণ সুযোগ তাঁর কাছে। প্রথম চার ম্যাচেই ব্যর্থ হয়েছেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। অন্যদিকে ফর্মে থাকা ঈশান কিষাণ খেলতে পারেন পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে। চারে সূর্যকুমার যাদব। শিবম দুবের কাছ থেকে আরও একটা দুর্দান্ত ইনিংস দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা। পাশাপাশি নজর থাকবে রিঙ্কু সিংয়ের দিকেও।
আরও পড়ুন: Amit Shah: জতুগৃহ আনন্দপুর, গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন তুললেন অমিত শাহ
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চোট পান অক্ষর প্যাটেল। এই ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে। দুই স্পিনার হিসেবে দলে থাকতে পারেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। পেসার হিসেবে থাকবেন বুমরা ও অর্শদীপ সিং। তবে শোনা যাচ্ছে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক পান্ডিয়াকে। এছাড়া খুব বেশি কম্বিনেশনে পরিবর্তন হবে না বলেই মনে করছেন সকলে (Sanju Samson)।


