Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) জীবনে ব্যক্তিগত ও পেশাগত-দুই দিকেই চলছিল সুখের সময়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর নতুন ছবি নিয়ে যেমন আলোচনা ছিল, তেমনই সদ্য বিয়ের পর নতুন জীবনও উপভোগ করছিলেন তিনি। কিন্তু সেই আনন্দের মাঝেই বড় ধাক্কা খেলেন অভিনেত্রী।
অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় গুরুতর চোট (Rashmika Mandanna)
জানা গিয়েছে, একসঙ্গে দুটি বড় বাজেটের ছবির (Rashmika Mandanna) শুটিং করতে গিয়ে একটি কঠিন অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় গুরুতর চোট পান রশ্মিকা। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় জানা গেছে, কোমর ও নিতম্বের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের আঘাত সাধারণত খেলোয়াড়দের ক্ষেত্রেই বেশি দেখা যায়, তাই অভিনেত্রীর চোটে চিকিৎসকরাও উদ্বিগ্ন।
সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ (Rashmika Mandanna)
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী অন্তত ছয় সপ্তাহ তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সময়ে কোনও শুটিং বা প্রচারমূলক কাজ করতে পারবেন না তিনি। শারীরিক রিকভারির ধাপ সফলভাবে শেষ হলেই আবার ক্যামেরার সামনে ফিরবেন রশ্মিকা।
আরও পড়ুন: LPG Price: সকাল সকাল সুখবর! কলকাতায় এক ধাক্কায় কমল গ্যাসের দাম
এর আগেও একটি অ্যাকশনধর্মী ছবির শুটিং চলাকালীন তিনি আহত হয়েছিলেন। তবুও কঠিন দৃশ্যে নিজেই অভিনয় করার আগ্রহ কখনও কমাননি। এবারও সেই সাহসী সিদ্ধান্তই বড় বিপদের কারণ হয়ে দাঁড়াল।
রশ্মিকার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীরা দ্রুত সুস্থতার কামনা করছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর জন্য শুভেচ্ছার বন্যা বইছে। আপাতত সব কাজ স্থগিত রেখে সম্পূর্ণ সুস্থ হয়ে আবার বড় পর্দায় ফিরতেই চাইছেন এই জনপ্রিয় অভিনেত্রী।


