Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাতে একবার ঘুম ভেঙে বাথরুমে (Frequent Urination at Night) যাওয়া অনেক ক্ষেত্রেই স্বাভাবিক। কিন্তু যদি প্রায় প্রতিদিনই দু’বার, তিনবার বা তারও বেশি বার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যায়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। চিকিৎসাবিজ্ঞানে এই সমস্যাকে নকচুরিয়া (Nocturia) বলা হয়। এটি শুধু ঘুমের ব্যাঘাত ঘটায় না, অনেক সময় শরীরের ভেতরে লুকিয়ে থাকা বিভিন্ন রোগেরও ইঙ্গিত দেয়।
কেন এই সমস্যা? (Frequent Urination at Night)
বিশেষজ্ঞদের মতে, রাতে শরীরে একটি গুরুত্বপূর্ণ হরমোন (Frequent Urination at Night) প্রস্রাবের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। বয়স বাড়া বা কিছু শারীরিক সমস্যার কারণে সেই নিয়ন্ত্রণ কমে গেলে রাতের বেলা বারবার প্রস্রাবের প্রবণতা দেখা দিতে পারে। ডায়াবেটিস থাকলে রক্তে অতিরিক্ত শর্করা বের করে দিতে শরীর বেশি জল ব্যবহার করে, ফলে রাতে বারবার বাথরুমে যেতে হয়। আবার বয়স্ক পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে মূত্রথলি পুরোপুরি খালি না হওয়ায় একই সমস্যা দেখা দিতে পারে।
এছাড়া স্লিপ অ্যাপনিয়া বা অতিরিক্ত নাক ডাকার সমস্যাও নকচুরিয়ার কারণ হতে পারে। জীবনযাত্রার কিছু অভ্যাসও এর জন্য দায়ী। যেমন-ঘুমানোর আগে অতিরিক্ত জল পান করা, সন্ধ্যার পর বেশি চা বা কফি খাওয়া, অতিরিক্ত নুনযুক্ত খাবার খাওয়া কিংবা দীর্ঘ সময় শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকা।
আরও পড়ুন: Lara Dutta Ramayana: ‘রামায়ণ’ ট্রেলার ঘিরে নতুন বিতর্ক, রানি কৈকেয়ীর লুকে সমালোচনার মুখে লারা দত্ত
এই সমস্যা নিয়মিত হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সাধারণ রক্তে শর্করা পরীক্ষা, ইউরিন টেস্ট বা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করালেই অনেক সময় প্রকৃত কারণ ধরা পড়ে। সময়মতো চিকিৎসা ও কিছু জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে নকচুরিয়ার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।


