Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: একটি ছোট্ট অসাবধানতাই মুহূর্তের (Karnata News) মধ্যে কেড়ে নিল এক ছোট্ট শিশুর প্রাণ। কর্নাটকের মহীশূরে চিপসের প্যাকেটের ভিতরে থাকা একটি ছোট্ট প্লাস্টিকের বল গলায় আটকে মৃত্যু হয়েছে পাঁচ বছরের এক শিশুর। এই ঘটনাটি আলোড়ন তুলেছে কর্নাটকে।
বলেই বিপত্তি (Karnata News)
জানা গিয়েছে, পরিবারের অন্য শিশুদের সঙ্গে (Karnata News) খেলতে খেলতেই ওই শিশুটি একটি ছোট চিপসের প্যাকেট খুলে খাচ্ছিল। প্যাকেটের ভিতরে উপহার হিসেবে রাখা ছিল একটি ছোট প্লাস্টিকের বল। সেটি যে খেলনা, তা বুঝে ওঠার আগেই চিপসের সঙ্গে মুখে চলে যায় বলটিও। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাস নিতে সমস্যা শুরু হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়।
আরও পড়ুন: Lovlina Borgohain: ভারতের মানচিত্রে নেই উত্তর-পূর্ব! গ্লাসগোয় প্রতিবাদ লভলিনার
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


