Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ কলকাতার একটি স্পা-তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে এক থাই মহিলা নাগরিককে আটক করল পুলিশ (South Kolkata)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শরৎ বোস রোডের একটি স্পা-তে অভিযান চালানো হয়। সেখান থেকে থাইল্যান্ডের এক মহিলা নাগরিককে আটক করা হয়।

নথি দেখাতে পারেননি (South Kolkata)
প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি ভারতে বৈধভাবে থাকার কোনও নথি দেখাতে পারেননি। পরে তাঁকে থানায় নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের থাই পাসপোর্ট দেখান। তদন্তে জানা যায়, তাঁর পাসপোর্টের মেয়াদ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ছিল। এছাড়াও, ২০২০ সালে ইস্যু হওয়া তাঁর ভারতীয় ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যায় ২৭ ফেব্রুয়ারি ২০২১-এ।
আটক মহিলাকে (South Kolkata)
তারপরও তিনি দীর্ঘদিন ধরে কোনও বৈধ নথি ছাড়াই ভারতে অবস্থান করছিলেন বলে অভিযোগ। পুলিশের অন্যান্য ইউনিটও আটক মহিলাকে জিজ্ঞাসাবাদে অংশ নেয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোমবার তাঁকে কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস এর সামনে পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Agnimitra Paul: ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় ইট-বালি রাখলেই জরিমানা! কড়া বার্তা অগ্নিমিত্রার
ততক্ষণ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে ওই মহিলাকে টালিগঞ্জ মহিলা থানায় সিসিটিভি নজরদারির মধ্যে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।



