Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কে সত্যি? যারা আন্তর্জাতিক স্তরে পদক জিতে দেশের নাম উজ্জ্বল করছে নাকি যার নামে তাঁরা ধর্ষণের অভিযোগ তুলে নিজেদের কেরিয়ার শেষ করতে গিয়েছিলেন? প্রশ্ন তো থাকছেই। সত্যি কি বর্তমান বিচারব্যবস্থা এক প্রহসন! যাঁদের ঘাম আর পরিশ্রম দেশকে পরিচিতি দিয়েছে সেই মহিলা কুস্তিগিরদের চোখের জলের কি কোনও দাম রইল? যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত, কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি এবং প্রভাবশালী বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংকে (Brij Bhushan Singh) বেকসুর খালাস দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। একই সঙ্গে ছাড় পেয়ে গেল তার দোসর, প্রাক্তন সহকারী সম্পাদক বিনোদ তোমরও।
ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ (Brij Bhushan Singh)
২০২৩ সালে দেশের শীর্ষ মহিলা কুস্তিগিররা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে একটানা আন্দোলন শুরু করেছিলেন। ভিনেশ ফোগট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়ার মতো অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদরা তাঁর গ্রেফতার ও ফেডারেশন থেকে অপসারণের দাবি জানান। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে দিল্লি পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করে এবং তদন্ত শেষে প্রায় ১,৫০০ পাতার চার্জশিট আদালতে পেশ করে। তাতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪ডি এবং ৫০৬(১) ধারায় অভিযোগ আনা হয়।
সাক্ষীর জবানবন্দি (Brij Bhushan Singh)
দীর্ঘ শুনানিপর্বে অভিযোগকারী কুস্তিগির, তদন্তকারী অফিসার, এসআইটি সদস্য এবং ফেডারেশনের কর্তা সহ ৩০ জনেরও বেশি সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। গত ২ জুলাই রায় সংরক্ষণের পর আদালত জানায়, পেশ করা প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Sunil Chhetri: জামশেদপুর এফসি-র ফুটবলারদের পাশে সুনীল ছেত্রী
ব্রিজভূষণের প্রতিক্রিয়া (Brij Bhushan Singh)
রায় ঘোষণার পর আদালত চত্বরে ব্রিজভূষণ শরণ সিং জানান, ন্যায়বিচার মিলেছে এবং তিনি অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্ত (Brij Bhushan Singh)। অন্যদিকে, এই বহুচর্চিত মামলার রায় ক্রীড়া মহল এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। খেলাধুলোয় খেলোয়াড়দের নিরাপত্তা ও সুবিচারের দাবিকে সামনে রেখে ২০২৩ সালের সেই আন্দোলন জাতীয় রাজনীতিতে দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।



