Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ ঘরের মাঠ বদলাচ্ছে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। আগামী আইপিএল-এ কোন মাঠে খেলবেন যশস্বীরা?
রাজস্থান রয়্যালসের মাঠ বদল? (Rajasthan Royals)
বদলে যাচ্ছে রাজস্থানের পরিচিত মাঠ। জয়পুরে আর খেলতে দেখা যাবে না রাজস্থানকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ২০২৬ আইপিএল-এ রাজস্থান রয়্যালস তাদের ঘরের ম্যাচ খেলবে পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। নিপত্তাজনিত সমস্যার রয়েছে বলেই জানা যাচ্ছে। জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামেই ঘরের ম্যাচ এতদিন খেলে এসেছে রাজস্থান (Rajasthan Royals)।
২০০৮ সালে রাজস্থানের ঘরের মাঠ ছিল জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়াম। প্রথম বছরেই শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএল-এর খেতাব জিতে নিয়েছিল রাজস্থান। সেই বছর ঘরের মাঠে তারা অপরাজিত ছিল। এত বছর পর এবার মাঠ ছাড়তে হচ্ছে তাদের। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী আগামী আইপিএল-এ রাজস্থান ঘরের ম্যাচগুলি দুটি স্টেডিয়ামে খেলবে। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামেই অধিকাংশ ম্যাচ খেলবে। দুটি ম্যাচ খেলতে পারে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে।

গত প্রায় দুই বছর ধরে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনে প্রশাসনিক সমস্যা বিদ্যমান। বর্তমানে নির্বাচিত কোনও কমিটির হাতে পরিচালনার ক্ষমতা নেই, সংস্থার দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের তৈরি করে দেওয়া অ্যাড হক কমিটি। আর এই কমিটি নিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তি রয়েছে বলেই জানা যাচ্ছে। গত এক বছর ধরে রাজস্থানের কর্তাদের নির্বাচন করে নতুন কমিটি ঘটনার কথা বলা হয় বোর্ডের তরফে তবে এখনও পর্যন্ত সেই নির্বাচন হওয়ায় জয়পুরের মাথে আইপিএল-এর কোনও ম্যাচ আয়োজনের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে BCCI, নিলামের দিনে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।

আরও পড়ুন: Gangasagar Mela: পুণ্যার্থীদের যাতায়াতে বড় স্বস্তি, গঙ্গাসাগরে বাড়ছে রেল পরিষেবা
তবে যা পরিস্থিতি তাতে রাজস্থানের ঘরের মাঠগুলি কোথায় হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত ভাবে কিছু জানানো হয়নি। এমসি-এ কর্তারা ম্যাচগুলি পেতে আগ্রহী বলেই জানা যাচ্ছে। তারা ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। আইপিএলের ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে পুণের কর্তাদের, সেই নিরিখেই তারা এগিয়ে রয়েছেন (Rajasthan Royals)।


