Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পেয়ার কিয়া তো ডারনা কেয়া! (Bradley Gigi Marriage) ভালোবাসলেই যে প্রকাশ্যে সবসময় বলতে হবে এমন কথা কোথাও লেখা নেই। চুপি চুপিও ভালোবাসা হয়। আর এই চুপি চুপি ভালোবাসার জেরেই হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাডলি কুপার এবং সুপারমডেল জিজি হাদিদের সম্পর্ক নিয়ে আবারও জোর চর্চা শুরু হয়েছে অনুরাগী মহলে।
সম্প্রতি ফ্রান্সের প্যারিসে একসঙ্গে ছুটি কাটানোর সময় তাঁদের দেখা যায় একসঙ্গে। সেই সফরের একাধিক ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের নজর গিয়ে পড়ে দু’জনের হাতের আঙুলে থাকা আংটির দিকে। আর সেখান থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা।
সম্পর্কের জল্পনা! (Bradley Gigi Marriage)
ছবিতে দেখা যায়, দু’জনেই সময় (Bradley Gigi Marriage) কাটাচ্ছেন। তবে তাঁদের বাঁ হাতের অনামিকায় থাকা রিং ব্যান্ডকে ঘিরেই সমাজ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।
অনেকের ধারণা, হয়তো তাঁরা ইতিমধ্যেই বাগ্দান সেরে ফেলেছেন। আবার কেউ কেউ মনে করছেন, সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গোপনে বিয়ের প্রস্তুতিও শুরু হতে পারে। যদিও এই সমস্ত দাবির কোনও আনুষ্ঠানিক ভিত্তি এখনও সামনে আসেনি।
আরও পড়ুন: Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য কি বিদেশে যেতে পারবেন? মামলার দ্রুত শুনানির আর্জি অভিষেকের
ব্র্যাডলি কুপার বা জিজি হাদিদ-কেউই এখনও পর্যন্ত এই জল্পনা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তাঁদের প্রতিনিধিদের পক্ষ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি। ব্যক্তিগত জীবনকে সবসময় প্রচারের আলো থেকে দূরে রাখতেই পছন্দ করেন এই দুই তারকা। তাই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্যের বদলে একসঙ্গে কাটানো মুহূর্তই বরাবর আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে।


