Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হাইকোর্টে আবারও স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ আগামী ২১ আগস্ট পর্যন্ত বাড়ানোর নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের (Abhishek Banerjee)।
বৈধ প্ল্যান-নথি ছাড়াই নির্মাণের অভিযোগে (Abhishek Banerjee)
দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পার্টি অফিস ভাঙার কাজ শুরু করে প্রশাসন। তিনটি বুলডোজার নামিয়ে বহুতল পার্টি অফিসের একাংশ ভেঙে ফেলা হয়। দলীয় কার্যালয় ভাঙার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আর্জি জানান তিনি আদালতে। এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ আমতলার পার্টি অফিস ভাঙার উপর ৬ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন। বুধবার দিন সেই মামলা আবারও আদালতে উঠলে বিচারপতি শুভ্রা ঘোষ স্থগিতাদেশের মেয়াদ আগামী ২১ আগস্ট পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন।
বহুতল কার্যালয় নিয়ে একাধিক অভিযোগ
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহুতল কার্যালয় নিয়ে একাধিক অভিযোগ উঠতে শুরু করে। বৈধ প্ল্যান-নথি ছাড়াই নির্মাণের অভিযোগ ওঠে। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে তলব করে জেলা পুলিশ প্রশাসন। নোটিসে উল্লেখ করা হয়, যে জমির উপর ওই কার্যালয়টি নির্মাণ করা হয়েছে সেই জমিটি লিপ্স অ্যান্ড বাউন্ডস-এর নামে কেনা। জমির মালিকানা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরপর দু’বার নোটিস পাঠানো হলেও, তিনি তাতে সাড়া না দেওয়ায়, কার্যালয়টি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ‘কালীঘাট’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সংস্থা লিপ্স অ্যান্ড বাউন্ডস’।
আইনজীবী দাবি করেন (Abhishek Banerjee)
মামলার শুনানিতে আদালতের রাজ্যের আইনজীবী দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং লিপ্স অ্যান্ড বাউন্ডস-এর পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তা সঠিক নয়। দাগ নম্বর উল্লেখ করে শুনানিতে রাজ্য দাবী করে পার্টি অফিসের যে অংশটি ভাঙ্গা হচ্ছে সেটি লিপ্স অ্যান্ড বাউন্ডস-এর সম্পত্তি নয়। লিপ্স অ্যান্ড বাউন্ডস-এর মালিকানার দাগ নম্বর ৫০৯ এবং ৫১২। সেখানে কোনও ভাঙচুর চালানো হয়নি। ভাঙা হয়েছে ৫০৭ দাগ নম্বরে। তাই স্থগিতাদেশের নির্দেশ প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানানো হয় রাজ্যের তরফে।
আদালতে পাল্টা দাবি (Abhishek Banerjee)
লিপ্স অ্যান্ড বাউন্ডস-এর আইনজীবী কিশোর দত্ত আদালতে পাল্টা দাবি করেন, মামলাকারী সংস্থাকে কোনও নোটিস দেওয়া হয়নি। সংস্থার বিরুদ্ধে কী অভিযোগ ছিল, কীসের ভিত্তিতে বেআইনি নির্মাণ বলা হয়েছে, তার কোনও নথি বা তথ্যই দেওয়া হয়নি। আলোচনা ও জবাব দেওয়ার সুযোগ না দিয়েই বহু দল কার্যালয় ভাঙার কাজ শুরু হয় বলে দাবি করেন লিপ্স অ্যান্ড বাউন্ডস-এর আইনজীবী।
বিচারপতি শুভ্রা ঘোষ জানান
দুই পক্ষের বক্তব্য শুনে বিচারপতি শুভ্রা ঘোষ আমতলার দলীয় কার্যালয় গত ৬ আগস্ট পর্যন্ত ভাঙার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন। বৃহস্পতিবারই সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হলে মামলাটি ওঠে আদালতে। এদিন সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে আগামী ২১ আগস্ট পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ।



