Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে অপেক্ষার অবসান (Sushmita Roy Baby)। প্রথমবার সকলের সামনে ছেলের মুখ দেখালেন অভিনেত্রী সুস্মিতা রায়। স্বামী শুভাশিসের সঙ্গে একগুচ্ছ বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়ে অনুরাগীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাঁদের একরত্তিকে। শুধু মুখই নয়, ছেলের নামও জানালেন অভিনেত্রী। শুভাশিসের দেওয়া নাম ‘সিডো’ (Sido)। সন্তান জন্মের এক মাস পূর্তি উপলক্ষে ছোট্ট পারিবারিক উদযাপনের মধ্যেই এই সুখবর ভাগ করে নেন তাঁরা।
মা হবার গল্প (Sushmita Roy Baby)
গত ৬ জুলাই মা হওয়ার খবর নিজেই সোশ্যাল (Sushmita Roy Baby) মিডিয়ায় জানিয়েছিলেন সুস্মিতা। জানিয়েছিলেন তাদের কোল এল করে এসেছে এক পুত্র সন্তান। তখন অবশ্য সদ্যোজাতের মুখ দেখাননি তারা।
আরও পড়ুন: RG Kar Case: “আরজি করের তদন্ত সঠিক পথে এগোচ্ছে না”, সিবিআই-এর নতুন তদন্তে ক্ষুব্ধ হাইকোর্ট
ছেলে জন্মাবার পর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে সুস্মিতা লিখেছিলেন, সন্তানকে বুকে জড়িয়ে ধরেই তিনি বুঝেছেন, দীর্ঘ সাত বছরের অপেক্ষা, কান্না আর লড়াই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। তাঁর কথায়, ছোট্ট সিডোর আগমনে তাঁদের পৃথিবী সম্পূর্ণ হয়েছে। সকলের কাছে ছেলের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য আশীর্বাদও চেয়েছেন তিনি।


