Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজ়ের আগে ভারতীয় শিবিরে কিছুটা হলেও উদ্বেগের ছায়া (Shubman Gill) । গত মঙ্গলবার কলম্বোয় পৌঁছানোর পর শুক্রবার থেকে শুরু হতে চলা তিন দিনের প্রস্তুতি ম্যাচের আগের দিন নেটে অনুশীলনে পরপর দু’বার চোট পেলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল।
নেটে ব্যাটিং করার সময় (Shubman Gill)
বৃহস্পতিবার কলম্বোয় নেটে ব্যাটিং করার সময় প্রথম বার আঘাত পান শুভমন। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে বল লাগে। মুখে স্পষ্ট যন্ত্রণার ছাপ নিয়ে তৎক্ষণাৎ নেট থেকে বেরিয়ে আসেন তিনি। দ্রুত মাঠে ছুটে আসেন দলের ফিজিয়ো। প্রাথমিক চিকিৎসা এবং কিছু সময় বিশ্রামের পর শুভমন ফের ব্যাটিং অনুশীলন শুরু করলেও, বিপদ এড়ানো যায়নি।
আরও পড়ুন: Uganda Footballer: ডাকাতের পিটুনিতে মৃত্যু ফুটবলারের
কিছুক্ষণ পর স্লিপ ক্যাচিং অনুশীলনের সময় ফের ডান হাতে আঘাত পান তিনি। এ বারও যন্ত্রণায় হাত ধরে বসে পড়তে দেখা যায় তাঁকে। দ্বিতীয় বারের মতো মাঠে প্রবেশ করতে হয় ফিজিয়োকে। পরিস্থিতি খতিয়ে দেখতে দ্রুত এগিয়ে আসেন ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষও।
কতটা গুরুতর চোট? (Shubman Gill)
দু’বার আঘাত পাওয়ার পর ভারতীয় শিবির থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে দলের অন্দরমহলের খবর অনুযায়ী, অধিনায়কের এই চোটগুলি গুরুতর নয়। ফলে আসন্ন প্রস্তুতি ম্যাচে তাঁর মাঠে নামতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। কেরিয়ারে এই প্রথমবার পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়েছেন শুভমন, তাই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে টিম ম্যানেজমেন্ট।
দলের বাকি খবর (Shubman Gill)
শুভমনের চোটের মাঝেই দলের অন্য এক তরুণ ব্যাটারকে নিয়ে রয়েছে আপডেট। পায়ের পাতায় চোট থাকায় এই প্রস্তুতি ম্যাচে সাই সুদর্শনকে পাচ্ছে না ভারত (Shubman Gill)। বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে রয়েছেন তিনি। তবে সব ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের শেষেই শ্রীলঙ্কায় পৌঁছে মূল দলের সঙ্গে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।



