Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ষাকালে বাজারে সহজেই পাওয়া (Kathaler Fuluri) যায় কাঁঠাল। কাঁঠালের কোয়া দিয়ে তো নানা পদ হয়, তবে কাঁঠালের বীজ দিয়েও তৈরি করা যায় মজাদার কাঁঠালের ফুলুরি। খুব সহজে অল্প কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই মুখরোচক খাবারটি।
লাগবে কী কী? (Kathaler Fuluri)
কাঁঠালের বীজ ১ কাপ, বেসন ১ কাপ (Kathaler Fuluri), চালের গুঁড়ো ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১টি, কাঁচালঙ্কা কুচি ২টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, নুন স্বাদমতো এবং ভাজার জন্য সাদা তেল।
কীভাবে বানাবেন (Kathaler Fuluri)
প্রথমে কাঁঠালের বীজ ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে বীজের খোসা ছাড়িয়ে ভালো করে চটকে নিন। এবার একটি বড় পাত্রে চটকানো কাঁঠালের বীজ, বেসন এবং চালের গুঁড়ো মিশিয়ে নিন।
এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা, ধনেপাতা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং নুন দিয়ে সবকিছু ভালোভাবে মাখুন। অল্প অল্প করে জল দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি যেন খুব পাতলা না হয়, সেদিকে খেয়াল রাখবেন।
আরও পড়ুন: Yuvashakti: পুজোর আগেই চালু হচ্ছে ‘যুবশক্তি’ পোর্টাল! কবে অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা?
এবার কড়াইয়ে তেল গরম করুন। হাত বা চামচের সাহায্যে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে ফুলুরিগুলি ধীরে ধীরে ভাজুন। দু’দিক সোনালি ও মুচমুচে হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন।


