Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ষার ভ্রুকুটি যেন কাটছেই না! তার উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের উপর। ফলে ফের বৃষ্টির দাপট(Heavy Rain)বাড়তে চলেছে গোটা বাংলায়। আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বজায় থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, আর দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ একাধিক জেলায় ফের জল জমার আশঙ্কাও থাকছে। ফলে সপ্তাহান্তে ছাতা-রেনকোট সঙ্গে রাখাই যে বুদ্ধিমানের কাজ, বলছে আবহাওয়ার পূর্বাভাস।
সাগরে নতুন নিম্নচাপ অঞ্চল(Heavy Rain)
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ৭.৬ কিলোমিটার পর্যন্ত। এর প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে শনিবারের মধ্যেই। এ ছাড়া, বর্ষাকালীন অক্ষরেখাটি রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দিঘা পর্যন্ত সক্রিয় রয়েছে। তার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির(Heavy Rain) সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি(Heavy Rain)
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়ায় শনিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি(Heavy Rain) চলবে। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে বৃষ্টি হবে রবিবারও। তবে বেশ কয়েকটি জেলায় শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অন্যতম বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কম থাকবে।

তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: Abhishek Banerjee’s PA: লুকোচুরি শেষ! ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়
উত্তরবঙ্গে বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা(Heavy Rain)
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। এ ছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে মঙ্গলবার ভারী বৃষ্টি হবে। তা চলতে পারে সোমবার পর্যন্ত। তার পর থেকে উত্তরের কোথাও আর আবহাওয়া সংক্রান্ত তেমন কোনও সতর্কতা নেই। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সর্বত্র।
আরও পড়ুন: Mahua SC: স্বাধীনতা সংগ্রামীরা বুক পেতে গুলি খান: সামান্য ডিমের ভয় পাচ্ছেন? : কাকে বলল আদালত?
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
সমুদ্রের কাছাকাছি নিম্নচাপ অঞ্চল তৈরির পরিস্থিতি রয়েছে। তাই সমুদ্র ফের উত্তাল। বঙ্গোপসাগরের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় কিংবা গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ রয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে না থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। সব মিলিয়ে, আপাতত বৃষ্টির দাপট থেকে বড়সড় স্বস্তি নেই বাংলার।


