Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উপবাস মানেই শুধু খাবার না খেয়ে থাকা (Fasting Rules) নয়-হিন্দু ধর্মীয় রীতিতে এটি শরীর ও মনকে সংযত রাখার একটি বিশেষ প্রক্রিয়া। তাই শিবপুজো, একাদশী কিংবা নবরাত্রির মতো ব্রতের দিনে খাবারের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মেনে চলেন অনেকে। সেই তালিকায় অন্যতম হল সাধারণ সাদা লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার।
রীতি-নীতি (Fasting Rules)
ব্রতের রান্নায় সৈন্ধব লবণ ব্যবহারের রীতি (Fasting Rules) বহুদিনের। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এটি তুলনামূলকভাবে প্রাকৃতিক এবং কম প্রক্রিয়াজাত হওয়ায় উপবাসের খাবারের জন্য উপযুক্ত। খনিজ উৎস থেকে পাওয়া এই লবণকে শাস্ত্রীয় খাদ্যাভ্যাসে ‘সাত্ত্বিক’ হিসেবেও বিবেচনা করা হয়।
পার্থক্য কেন?
অন্যদিকে, বাজারের সাধারণ সাদা লবণ উৎপাদন ও পরিশোধনের একাধিক ধাপের মধ্য দিয়ে যায়। এই পার্থক্যকেই অনেক পরিবারে ব্রতের দিনে সাদা লবণ এড়িয়ে চলার অন্যতম কারণ হিসেবে ধরা হয়।
তবে সৈন্ধব লবণকে ঘিরে শুধু ধর্মীয় বিশ্বাসই নয়, স্বাস্থ্য নিয়েও নানা প্রচলিত ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, উপবাসের সময় এটি খাবারে ব্যবহার করলে শরীর তুলনামূলকভাবে হালকা থাকে।


