Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির নারেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার(Delhi Acci)। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দ্রুতগতির একটি মার্সিডিজ গাড়ির ধাক্কায় প্রাণ হারান ঊর্মিলা দেবী নামের ওই স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় হরিয়ানা পুলিশের এক সাব-ইনস্পেক্টরের ছেলে শুভমকে পুলিশ ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে।
মুখোমুখি ধাক্কা দুই গাড়ির (Delhi Acci)
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সকাল আনুমানিক ৮টা নাগাদ মামুরপুরের হিমালয় অ্যাপার্টমেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে। শুভমের চালিত মার্সিডিজ গাড়িটি প্রচণ্ড গতিতে এসে সামনে থাকা একটি ওয়াগন আর (Wagon R) গাড়িকে সজোরে মুখোমুখি ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ওয়াগন আর গাড়িটি ছিটকে গিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা একটি তিন চাকার লোডিং ভ্যানকে সজোরে আঘাত করে।
ঠিক সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া প্রবীণা ঊর্মিলা দেবী ওয়াগন আর এবং তিন চাকার ভ্যানটির মাঝে চাপা পড়েন। ঘটনাস্থলেই মারাত্মক চোট পেয়ে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, ওয়াগন আর গাড়ির চালক সামান্য আহত হয়েছেন এবং তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় শুভম চরম মদ্যপ অবস্থায় ছিল এবং অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যে দেখা যায়, দুর্ঘটনার পর শুভম ড্রাইভিং সিটে বসে কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় রয়েছে এবং গাড়ির কাপ হোল্ডারে একটি মদের বোতল রাখা আছে। জানা গেছে, মার্সিডিজ গাড়িটি শুভমের এক বন্ধুর, যা সে আগের দিন ভ্রমণের জন্য চেয়ে নিয়েছিল।
গ্রেপ্তারের পর শুভমের শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তিনি সত্যিই মদ্যপ ছিলেন কি না, তা নিশ্চিত হতে পুলিশ এখন মেডিকেল রিপোর্টের অপেক্ষা করছে। পুলিশ এই ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর ধারা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে(Delhi Acci)।
আরও পড়ুন: Russia US Sanction: রুশ নিষেধাজ্ঞা বিল: ভারত-চিনের উপর ১০০% শুল্কের হুঁশিয়ারি মার্কিন সেনেটের
বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতি এবং মদ্যপ চালকদের তাণ্ডবে বারবার ছাটাই হচ্ছে নির্দোষ জীবন(Delhi Acci)। সম্প্রতি পুনের চাঞ্চল্যকর পোরশে কাণ্ডের মতোই এই ঘটনা শহরগুলিতে অনিয়ন্ত্রিত ট্রাফিক ও বেপরোয়া গাড়ি চালানোর ঝুঁকিকে আবারও সামনে নিয়ে এল।



