Last Updated on [modified_date_only] by Sumana Bera
সুকৃতি ভট্টাচার্য, কলকাতা: বিজেপি বিধায়ক রেখা পাত্র (Rekha Patra) এবং তাঁর স্বামীর বিরুদ্ধে ঘর ভাড়া না দেওয়ার অভিযোগ! শুধু তাই নয়, পাওনা টাকা চাইতে গেলে গালিগালাজ ও হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে বলেও অভিযোগ তাঁর। অভিযোগ জানাতে এবার মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) ‘জনতার দরবারে’ কেশবানন্দ মহারাজ।
বিজেপি বিধায়কের বিরুদ্ধেই প্রতারণা অভিযোগ! (Rekha Patra)
হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালি গ্রামে ৪ বিঘা জমির ওপর তৈরি ‘কেশবানন্দ প্যালেস’ নামের ৩ তলা এক বিরাট গেস্ট হাউস। বিজেপি সমর্থক স্বামী কেশবানন্দ মহারাজ সেই গেস্ট হাউস ভাড়া দিয়েছিলেন বিজেপি বিধায়ক রেখা পাত্রকে (Rekha Patra)। প্রতিশ্রুতি ছিল গেস্ট হাউসটি কিনে নেওয়া হবে, আর না কেনা পর্যন্ত দেওয়া হবে মাসে ৭০ হাজার টাকা করে ভাড়া। কিন্তু কেনা তো দূরের কথা, টানা ৩ মাস ধরে ভাড়ার এক পয়সাও মেটাননি বিধায়ক রেখা পাত্র ও তাঁর স্বামী সন্দীপ পাত্র!
আরও পড়ুন: Debangshu Panda: হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিধায়কের নাম ভাঙিয়ে টাকা দাবি!
কেশবানন্দ মহারাজের অভিযোগ, জনতার দরবারে তিনি গত ২৭ তারিখেও এসেছিলেন। শিবশঙ্কর বসু নামে একজনের সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁকে অনুরোধ করেছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক (BJP MLA) রেখা পাত্র, ওনার গেস্ট হাউসে ভাড়া রয়েছেন। বলেন, ‘কেউ ভাড়া দিচ্ছিল না। আমি ভাড়া দিলাম এই ভেবে আমি তো ছোট্টবেলা থেকে বিজেপি-ই করি। বৃন্দাবনেও আমার গেস্ট হাউস রয়েছে ২টো।’

এছাড়াও তাঁর অভিযোগ, ‘হিঙ্গলগঞ্জের গেস্ট হাউস ওনাকে ভাড়া দেওয়ার সব থেকে বড় কারণ উনি বলেছিলেন গেস্ট হাউস-টা কিনে নেবেন। কিনে তো নিলেন না সঙ্গে ভাড়াও দিচ্ছেন না। সঙ্গে আমার লোকজন গেস্ট হাউসে গেলে অসভ্য গালিগালাজ করছে রেখা পাত্রের (Rekha Patra) স্বামী সন্দীপ পাত্র।’
ভাড়া চাইলে হতে হচ্ছে হেনস্থার শিকার!
বকেয়া ভাড়ার দাবি জানাতে গেলে বিধায়কের স্বামী উল্টে অসভ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। এমনকী নিজেই টাকা না পাওয়ার অজুহাত দিয়ে এড়িয়ে যান বিজেপি বিধায়ক। সুবিচারের আশায় শুভেন্দু অধিকারীর চিনার পার্কের বাড়িতে গেলেও মেলেনি উত্তর, সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। অগত্যা চরম হতাশ হয়ে বিচার চাইতে সোজা মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ দরখাস্ত জমা দিতে বাধ্য হন কেশবানন্দ মহারাজ। তিনি চিঠিতে লেখেন, যদি এটা বিক্রি করার হয় বিক্রি করে দিতে পারেন। সেই চিঠি ওরা নিয়েছে ১৫ দিন হয়ে গেল কোনও ব্যবস্থা হয়নি।
আরও পড়ুন: Abhishek Eye Treatment: অবশেষে সবুজ সংকেত! বিদেশে চিকিৎসার অনুমতি অভিষেককে
বিজেপি বিধায়কের (Rekha Patra) বিরুদ্ধে অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। সাধারণ মানুষের টাকার আমানতকারী বলে দাবি করা গেরুয়া শিবিরের আসল মুখ কি তবে এটাই? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। কেশবানন্দ মহারাজের দাবি, তিন মাসের ভাড়া বকেয়া থাকলেও বারবার জানিয়েও কোনও সমাধান হয়নি। এমনকি লিখিত অভিযোগের পরও ১৫ দিন কেটে গেলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। এবার জনতার দরবার থেকেই কি মিলবে এই সমস্যার সমাধান, উঠছে সেই প্রশ্ন।


