Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: রাজ্যে ফের সন্দেহভাজন ISI-যোগের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেঙ্গল STF-এর অভিযানে বনগাঁ সীমান্ত এলাকা থেকে এক পাক-জঙ্গিকে গ্রেফতার(Pak Terrorist Arrested) করা হয়েছে বলে খবর। ধৃতের নাম রানা রাউফ ওরফে ওয়াহাব। তদন্তকারীদের প্রাথমিক দাবি, কলকাতার তপসিয়া এলাকায় বেশ কয়েক মাস ধরে ভুয়ো পরিচয়ে বসবাস করছিলেন তিনি।
উদ্ধার ভুয়ো ভারতীয় পরিচয়পত্র(Pak Terrorist Arrested)
সূত্রের খবর, মঙ্গলবার বনগাঁ সীমান্ত এলাকা থেকে রানা রাউফকে গ্রেফতার(Pak Terrorist Arrested) করে বেঙ্গল STF। তাঁর কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, ভারতে থাকার জন্য ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরি করা হয়েছিল। এই নথি তৈরিতে সাহায্য করার অভিযোগে কলকাতার এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।
হামিম মণ্ডল গ্রেফতারির সূত্রে নতুন তথ্য(Pak Terrorist Arrested)
সম্প্রতি পূর্ব বর্ধমান থেকে হামিম মণ্ডল নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল বেঙ্গল STF। তদন্তকারীদের দাবি, জইশ-ই-মহম্মদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামিমকে জিজ্ঞাসাবাদ করেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে বলে তদন্তকারীদের সূত্রে খবর। তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে, হামিম-কাণ্ডের তদন্তের সূত্র ধরেই রানা রাউফের সন্ধান মেলে। তাঁর সঙ্গে কোনও নিষিদ্ধ জঙ্গি সংগঠন বা পাক গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তপসিয়ায় তাঁর গতিবিধি, ভুয়ো পরিচয়পত্র তৈরি এবং সীমান্ত পারাপারের বিষয়েও শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।
আরও পড়ুন: Neha Bora: ছাত্র-যুব আন্দোলনের আঁচ এবার বাংলাতেও! কী বললেন নেহা বোরা
অভিযোগ এখনও তদন্তসাপেক্ষ(Pak Terrorist Arrested)
তবে রানা রাউফের বিরুদ্ধে ওঠা ISI-যোগ বা জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এখনও তদন্তসাপেক্ষ। STF-এর জেরায় এই সংক্রান্ত আরও তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের। একইসঙ্গে তাঁর ভারতে প্রবেশ এবং দীর্ঘদিন ভুয়ো পরিচয়ে থাকার নেপথ্যে আর কারা যুক্ত, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: South Bengal: বৃষ্টি থামলেও প্যাচপ্যাচে গরমের দাপট! ফের ভিজবে কোন কোন জেলা? জানাল হাওয়া অফিস
অগ্নিমিত্রার নিশানায় তৃণমূল(Pak Terrorist Arrested)
এই ঘটনার পর বেআইনি অনুপ্রবেশ ও ভুয়ো পরিচয়পত্র ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, পূর্বতন তৃণমূল সরকারের আমলে ভুয়ো আধার ও পরিচয়পত্রের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলানোর সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় এখনও একাধিক স্লিপার সেল সক্রিয় রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। কোনও এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা গতিবিধি নজরে এলে দ্রুত প্রশাসনকে জানানোর আবেদন জানিয়েছেন তিনি। এদিকে পাক নাগরিক গ্রেফতারির পর তদন্ত কোন দিকে এগোয় এবং এই ঘটনায় আরও কারও নাম সামনে আসে কি না, এখন সেটাই দেখার।


