Last Updated on [modified_date_only] by Sumana Bera
অভ্রদ্বীপ দাস, কলকাতা: বর্ষার মরশুমে আপাতত ভারী বৃষ্টির দাপট কিছুটা কমেছে দক্ষিণবঙ্গ (South Bengal)। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দাপট চলছেই রাজ্যজুড়ে। ভ্যাপসা গরমের দাপটও বহাল কলকাতা ও জেলাগুলিতে। কেমন থাকবে বুধবারের আবহাওয়া? বৃষ্টির দাপট আর কতদিন?
বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম! (South Bengal)
পশ্চিমবঙ্গে আপাতত ভারী বৃষ্টির দাপট কিছুটা কমলেও বর্ষার মেজাজ পুরোপুরি বদলাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের প্রথম দিকে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার সারাদিনই দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (West Bengal RainFall) পূর্বাভাস। মেঘলা আকাশের পাশাপাশি বাতাসে মাত্রাতিরিক্ত জলীয়বাষ্পের উপস্থিতি সাধারণ মানুষের অস্বস্তি আরও বাড়াচ্ছেন।
আরও পড়ুন: Kalighat TMC: অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় স্বস্তি কালীঘাট তৃণমূলের
সকাল থেকেই কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। দিনের বিভিন্ন সময়ে এক বা একাধিক বার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain)। তবে বৃষ্টি থামামাত্রই বাতাসে আর্দ্রতা বেশি থাকায় চরম ভ্যাপসা গরম অনুভূত হবে। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
‘পাহাড়ি’ পূর্বাভাস
অন্যদিকে, উত্তরবঙ্গের (North bengal Weather) একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভিজতে পারে পথঘাট। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে নিচু এলাকায় সাময়িক জল জমার পাশাপাশি দৃশ্যমানতা (Visibility) কমে গিয়ে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর ও বর্ষারেখার প্রভাবে বর্ষার সক্রিয়তা এখনও পুরোপুরি ঝিমিয়ে পড়েনি। ফলে আগামী কয়েক দিনে স্থানীয়ভাবে মেঘ সঞ্চারিত হয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে (South Bengal)। এই সময়ে বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে খোলা জায়গায় না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।
অতিভারী বর্ষণ থেকে সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতাজনিত প্যাচপ্যাচে গরম ও সঙ্গে মাঝেমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি, এই দুইয়ের জোড়া ফলার মুখোমুখি হতে চলেছে সমগ্র বাংলা।


