Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অমল চক্রবর্তী: দীর্ঘদিনের দাবি পূরণের পথে কি এবার চুঁচুড়া (Chinsurah) ইমামবাড়া সদর হাসপাতাল? বাম আমলেরও আগে থেকে হুগলিবাসীর দাবি, জেলা সদর হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হোক। তৃণমূল সরকারের আমলে সেই উদ্যোগের কথা উঠলেও বাস্তবে তা কার্যকর হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দ্যোগে এবার চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তর করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই উদ্দ্যোগে নতুন করে আশার আলো দেখছে চুঁচুড়াবাসী
চুঁচুড়ায় স্বাস্থ্য পরিকাঠামোয় বড় বদল (Chinsurah)
সম্প্রতি আরামবাগকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। আর তার পরেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার দাবি নতুন করে জোর পেয়েছে। ফলে দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে বলেই আশাবাদী হুগলিবাসী। র্তমানে ইমামবাড়া হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবের কারণে জটিল রোগীদের অনেক সময় কলকাতা, বর্ধমান কিংবা কল্যাণীর মেডিকেল কলেজে রেফার করতে হয়। এতে রোগী ও তাঁদের পরিবারের সময়, অর্থ এবং শারীরিক-মানসিক ভোগান্তি বাড়ে।
ঘাটতি পূরণ হবে, দাবি বিধায়কের (Chinsurah)
চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ জানিয়েছেন, ইমামবাড়া হাসপাতালকে মেডিকেল কলেজ করার দাবি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেও ছিল। তাঁর বক্তব্য, নিউরো, নেফ্রো এবং হৃদরোগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন রয়েছে। মেডিকেল কলেজ হলে সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে।
আরও পড়ুন: Pak Terrorist Arrested: হামিম-কাণ্ডের সূত্রে ধরে সন্ধান, বেঙ্গল STF-এর জালে পাক-জঙ্গি!
উন্নত চিকিৎসার সুযোগের আশায় রোগীর পরিজনরা (Chinsurah)
হুগলির বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন বহু মানুষ চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে আসেন। কিন্তু জটিল রোগের চিকিৎসার সুযোগ না থাকায় অনেককেই অন্যত্র স্থানান্তরিত করতে হয়। চুঁচুড়ায় মেডিকেল কলেজ হলে কলকাতা ও বর্ধমানের মাঝামাঝি এলাকায় উন্নত চিকিৎসার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন রোগী ও তাঁদের পরিজনরা।
আরও পড়ুন: SBI Share: এসবিআইয়ের ব্যাঙ্কের মুনাফা ও আয়ের প্রবৃদ্ধি
মুখ্যমন্ত্রীর অনুমতির দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর (Chinsurah)
বলাগড়ের বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের দাবি, স্বাস্থ্য দপ্তরের বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে চুঁচুড়ায় (Chinsurah) মেডিকেল কলেজ তৈরির বিষয়টি তিনি আলোচনা করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আরামবাগ আলাদা জেলা হওয়ার পর হুগলি জেলায় একটি মেডিকেল কলেজের প্রয়োজনীয়তার কথা তিনি মুখ্যমন্ত্রীকে জানান। এরপর চুঁচুড়ায় মেডিকেল কলেজ তৈরির অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি, শীঘ্রই মেডিকেল কলেজ তৈরির প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘদিনের দাবি এবার বাস্তবে রূপ নেয় কি না, এখন সেই দিকেই তাকিয়ে হুগলিবাসী। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল মেডিকেল কলেজে উন্নীত হলে জেলার স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তন আসবে বলেই আশা।



