Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডে নতুন করে বিতর্কের সূত্রপাত (Abhhiman 2026)। পরিচালক সুমন ঘোষ অভিযোগ তুলেছেন, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘অভিমান’-এর ট্রেলারে এমন কিছু বিষয় দেখা যাচ্ছে, যা তাঁর দীর্ঘদিনের পরিকল্পিত ছবি ‘স্টার’-এর ভাবনা ও চরিত্র নির্মাণের সঙ্গে মিল রয়েছে। এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
‘স্টার’ ছবির চিত্রনাট্য (Abhhiman 2026)
সুমনের দাবি, গত আড়াই বছর ধরে (Abhhiman 2026) তিনি ‘স্টার’ ছবির চিত্রনাট্য তৈরি করছিলেন এবং প্রথম থেকেই মুখ্য চরিত্রে প্রসেনজিৎকে ভেবেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, অভিনেতার সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং চরিত্রটির বিভিন্ন দিক নিয়েও কথা হয়েছিল। তিনি দাবি করেন, একজন জনপ্রিয় তারকার জীবনের উত্থান-পতন, বয়সের সঙ্গে পরিবর্তন, জনসমক্ষে থেকে দূরে সরে যাওয়া, মানসিক ও শারীরিক সংকট-এই বিষয়গুলিকে কেন্দ্র করেই তিনি চরিত্রটি তৈরি করেছিলেন।
পরিচালকের অভিযোগ (Abhhiman 2026)
পরিচালকের অভিযোগ, ‘অভিমান’-এর ট্রেলারে সুপারস্টারের দুই বয়সের (Abhhiman 2026) লুক, পুরনো খ্যাতির স্মৃতি, একাকীত্ব, শারীরিক সমস্যার ইঙ্গিত এবং বিশ্বস্ত সহকারীর মতো কিছু উপাদান তাঁর ভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যদিও তিনি স্বীকার করেছেন, ছবির সম্পূর্ণ চিত্রনাট্য তাঁর দেখা হয়নি এবং গল্প আলাদা হতে পারে।
প্রযোজকদের বিবৃতি
এই বিতর্কের মধ্যে ‘অভিমান’-এর প্রযোজকদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ছবিটির মূল ভাবনা এসেছে যিশু সেনগুপ্তের কাছ থেকে এবং চিত্রনাট্য ও সংলাপ স্বাধীনভাবে তৈরি করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রযোজকদের দাবি, ছবির সমস্ত সৃজনশীল প্রক্রিয়া নিয়ম মেনে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় নথি ও রেজিস্ট্রেশন রয়েছে।
আরও পড়ুন: Astrology News: ২১ জুন মঙ্গল গোচর, মেষ থেকে কন্যা রাশির জীবনে কী প্রভাব পড়তে পারে?
প্রযোজনা সংস্থা আরও জানিয়েছে, ‘অভিমান’ একটি সম্পূর্ণ মৌলিক কাজ এবং ছবির নির্মাতারা নিজেদের সৃজনশীল সততা ও পেশাদারিত্বের বিষয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। দর্শকরাই শেষ পর্যন্ত ছবির মূল্যায়ন করবেন-এমনটাই জানানো হয়েছে বিবৃতিতে।


