Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এক ধাক্কায় নিফটি আইটি সূচক প্রায় ৬ শতাংশ পর্যন্ত নেমে যায় (IT Stock)।
আইটি স্টকে বড় ধাক্কা (IT Stock)
দেশের শেয়ার বাজারে শুক্রবার শেষ ট্রেডিং সেশনে আইটি সেক্টরে স্টকগুলির বিক্রির চাপ দেখা গেল মারাত্মক। নিফটি আইটি সূচক এক ধাক্কায় ধসে গিয়েছে আর তার পরিমাণ প্রায় ৬ শতাংশ। ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, উইপ্রো, টেক মাদিন্দ্রার মত একাধিক আইটি সেক্টরে বড় অঙ্কের পতন দেখা গেছে (IT Stock)।
এই পতনের নেপথ্যে রয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি ও কনসাল্টিং সংস্থা অ্যাকসেনচার-এর সাম্প্রতিক আর্থিক ফলাফল এবং ভবিষ্যৎ ব্যবসা নিয়ে দেওয়া এক সতর্কবার্তা। সংস্থাটি তাদের ২০২৬ অর্থবর্ষের রাজস্ব বৃদ্ধির পূর্বাভাসের আপার লিমিট কমিয়ে দিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রে উদ্বেগ দেখা গেছে আর এর ঋণাত্মক প্রভাব পড়েছে মার্কেটে।
বাজারের আশঙ্কা, কর্পোরেট সংস্থাগুলি এখনও প্রযুক্তি খাতে ঐচ্ছিক খরচ বাড়াতে সতর্ক অবস্থানে রয়েছে। অ্যাকসেনচারের এই মন্তব্যের পরেই মার্কিন বাজারে ভারতীয় আইটি সংস্থাগুলির ADR-এও দেখা গেছে বড় পতন (IT Stock)।

ভারতের আইটি সেক্টরগুলির আয়ের বড় অংশ আসে বিদেশ থেকে, আর বিদেশ বলতে সেটা অনেকটাই বেশি নির্ভর করে আমেরিকার উপর। যার কারণে অ্যাকসেনচার-এর সতর্কবার্তার পরেই এই রক্তক্ষরণ। যে সংস্থা অন্যতম বৃহৎ আর তারা যখন দুর্বল চাহিদার ইঙ্গিত দেয় তখন তার প্রভাব ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পড়বে। এর কারণেই আশঙ্কা বাড়ছে লগ্নিকারীদের মধ্যে কয়েকটি ত্রৈমাসিক নতুন অর্ডার এবং আয় বৃদ্ধির গতি কমতে পারে।
আরও পড়ুন: Diamond Harbour: দুর্নীতির প্রতিবাদ করতেই থানায় অত্যাচারের শিকার তমাল হালদার
এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিস্তার নিয়েও উদ্বেগ রয়েছে আইটি মার্কেটে। অনেক বিশেষজ্ঞের মতে, AI-এর প্রভাব ঐতিহ্যগত আইটি পরিষেবা ব্যবসার কিছু ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। কারণ সেটা ইতিবাচক হবে কিনা তার কোনও নিশ্চিয়তা নেই আর সেই কারণে কেউ এই সময় ঝুঁকি নিতে চাইছেন না। বিশ্লেষকদের মতে আগামী দিনে আইটি স্টক কোন দিকে যায় সেটা অনেকটাই নির্ভর করবে নতুন অর্ডার, ক্লায়েন্টের খরচের প্রবণতা, এআই ভিত্তিক পরিষেবার খাতে আয় কতটা বাড়তে পারে এর উপর (IT Stock)।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর বার্ষিক বৈঠক
একদিকে যখন আইটি সেক্টরে রক্তপাত সেই সময় আয়োজন চলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ৪৯তম বার্ষিক সাধারণ সভার। এই বৈঠকে মূলত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হওয়ার কথা রয়েছে সেগুলো হল জিয়োর আইপিও, এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার এবং নতুন এনার্জি প্রজেক্ট-এর ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব বাজার।
এছাড়াও এই সংস্থার তরফে লভ্যাংশ ঘোষণার কথা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার প্রতি ৬ টাকা লভ্যাংশ প্রদানের অনুমোদন ঘোষণা করতে পারে এই সভা থেকে। এর পাশাপাশি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) ও সোলার গিগাফ্যাক্টরি প্রকল্পের অগ্রগতি ও সময়রেখা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
লগ্নিকারীরা এবং বাজার বিশ্লেষকদের নজর থাকবে রিলায়েন্সের চেয়ারম্যানের বক্তব্যের দিকে। বিশেষ করে Jio IPO, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা সেন্টার এবং AI-সম্পর্কিত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কী বললেন তার উপর অনেকটাই নির্ভর করছে ভারতের আইটি ভবিষ্যৎ এবং সামগ্রিক ব্যবসার উপর। তবে আজ শেষ ট্রেডিং সেশনে সবুজ হয়ে শুরু করলেও পরের দিকে কিছুটা পয়েন্ট কমতে দেখা গেছে। এখন দেখার একদিকে যখন আইটি সেক্টরে রক্তক্ষরণ হচ্ছে সেখানে এই সংস্থার ঘোষণা কতটা প্রলেপ দিতে পারে।


