Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনালে জমা পড়া অভিযোগগুলির মধ্যে প্রথম দফার তালিকা প্রকাশ করল কমিশন। বুধবারই প্রকাশিত হয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নং ১ (Supplementary Voter List)। একইসঙ্গে ট্রাইব্যুনাল থেকে কাদের নাম বাদ গেল, সেই তালিকাও আপলোড করা হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।
ভোটদানের অধিকার নিশ্চিত (Supplementary Voter List)
কমিশন সূত্রে জানানো হয়েছে, যাঁদের নাম এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাঁরা ২৩ এপ্রিল ভোট দিতে পারবেন। সূত্র মারফত খবর, প্রায় ৪০০ থেকে ৫০০টি অভিযোগের ইতিবাচক নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল (Supplementary Voter List)। অর্থাৎ, ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা ভুল সংশোধনের ক্ষেত্রে কয়েকশো ভোটার তাঁদের আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন এবং কালকের গণতান্ত্রিক উৎসবে শামিল হওয়ার সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন: Voter List: ভোট না দিলেই নাম যাবে কাটা? আতঙ্কে বুথমুখী ভোটাররা!
প্রথম দফায় রাজ্যের প্রায় ৪০ হাজার বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। কোনোভাবেই যাতে ভোটকেন্দ্রে বিভ্রান্তি না তৈরি হয়, তার জন্য বুধবার বিকেলের মধ্যেই ট্রাইব্যুনাল কর্তৃক নিষ্পত্তি হওয়া তালিকা রাজনৈতিক দলগুলির হাতে তুলে দেওয়ার কাজ শুরু করেছে কমিশন। প্রতিটি বুথের প্রিসাইডিং অফিসারদের কাছেও এই বুথ ভিত্তিক তালিকা পৌঁছে দেওয়া হচ্ছে (Supplementary Voter List)। ফলে ভোটাররা যখন কেন্দ্রে যাবেন, তাঁদের হাতে থাকা নথির সঙ্গে কমিশনের দেওয়া সাপ্লিমেন্টারি তালিকার মিল থাকলে তবেই ভোট দেওয়ার অনুমতি মিলবে।
আরও পড়ুন:Lok Bhavan: শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তৎপর রাজ্যপাল, হেল্পলাইন চালু লোকভবনের
ট্রাইব্যুনালের কাজ শেষ হলেও কতজন ভোটারের নাম নতুন করে যুক্ত হলো কিংবা কতজনের নাম চূড়ান্তভাবে তালিকা থেকে বাদ গেল, তা নিয়ে এখনও বড়সড় ধোঁয়াশা রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ‘যোগ-বিয়োগের’ চূড়ান্ত হিসেব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে এখনও এসে পৌঁছায়নি (Supplementary Voter List)। তবে কমিশনের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে অনেক পক্ষই, কারণ এর ফলে বৈধ ভোটারদের অধিকার রক্ষার পথ প্রশস্ত হল। তবে চূড়ান্ত তথ্য হাতে না আসা পর্যন্ত এই পরিসংখ্যানে বদল হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।


