Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রোজকার জীবনে এমন অনেক কাজ আমরা না (Daily Habits Mistake) জেনে-বুঝে করে ফেলি যাতে আমাদের জীবনেই অজান্তে আসতে পারে বড় বিপদ। কী সেই ভুলগুলো? জেনে নিন ঝট করে।
সকালবেলা ঘুম ভাঙতেই… (Daily Habits Mistake)
ঘুম ভাঙে আমাদের আল্যার্মের (Daily Habits Mistake) সুরে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এই সুর আমাদের মস্তিষ্কের জন্য একেবারেই ভালো নয়। আল্যার্ম কিন্তু বিশেষভাবে কম্পোজ করা থাকে। তীক্ষ্ণ সুর আর ভাইব্রেশন কিন্তু গাঢ় ঘুম ভাঙাতে সাহায্য করে। তবে রোজ রোজ এই সুর কানের ও মস্তিষ্কের পক্ষে খুব ক্ষতিকর।
খালি পেটে চা ও কফি (Daily Habits Mistake)
সকালে ঘুম ভাঙতেই অনেকের বেড টি বা কফি মাস্ট। কিন্তু এই অভ্যাস শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। লিভারের ক্ষতি করতে পারে এই চা বা কফি। কিভাবে? সারারাত অন্তত কমপক্ষে ৬-৭ ঘন্টা আমরা ঘুমোই। এই সময় পেটে থাকা সব খাবার হজম হয়ে যায়। ফলে সকালে খালি পেটে কফি বা চা খেলে লিভারের ক্ষতি হয়।
আরও পড়ুন: Abhishek Banerjee CID: আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি!
ভেজা চুল বেঁধে রাখা
শ্যাম্পু করে চুল শুকোবার সময় অনেকের হয়না। অফিস যাবার সময়, সময় ক্যালকুলেট করে মাথায় শ্যাম্পু দিলেও, চুল শুকিয়ে অফিস যাওয়া সবার পক্ষে সম্ভব হয়না। আর মেট্রো কিংবা বাসে কিংবা ট্রেনে চুল খুলে উঠলেই চুলোচুলি হবার সম্ভাবনা বেশি থাকে। তাই, ভেজা চুল অনেকেই বেঁধে রাখেন। এই হিউমিড ওয়েদারে ভেজা চুল কিন্তু উঁকুন হবার আদর্শ স্থান। তাছাড়া ভেজা চুল বাঁধলে চুলের গোঁড়া দুর্বল হয় চুল পড়ার প্রবণতা বাড়তে থাকে। তাই সময় লাগলেও চুল শুকিয়ে তারপর বাঁধুন।


