Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ লড়াই, অপমান আর (Abhishek Banerjee) যন্ত্রণার অধ্যায়ের পর নতুন আশার আলো দেখল সোনালী খাতুনের জীবন। যাঁকে এক সময় জোর করে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠেছিল, যাঁর উপর অন্তঃসত্ত্বা অবস্থায় নেমে এসেছিল অমানবিক নির্যাতন-সেই সোনালীই এবার মা হলেন। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর সেই শিশুর নামকরণ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিশুটির নাম রাখা হয়েছে ‘আপন’।
সোনালীর জীবনের লড়াইয়ের প্রতীক (Abhishek Banerjee)
এই নাম শুধু একটি পরিচয় নয়, সোনালীর জীবনের (Abhishek Banerjee) লড়াইয়ের প্রতীক বলেই মনে করছেন অনেকে। ‘আপন’ শব্দটির অর্থ নিজের, স্বজনের। যে দেশে জন্ম, যে মাটিতে শিকড়-সেই নিজের দেশেই এক সময় আপন পরিচয় হারিয়ে ফেলেছিলেন সোনালী। ভারতীয় নাগরিক হয়েও তাঁকে সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে আইনি লড়াই, তৃণমূলের উদ্যোগ এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি দেশে ফিরতে পারেন। সেই ঘুরে দাঁড়ানোর গল্পের সঙ্গেই যেন মিলে গেল সন্তানের নাম।

ভয়াবহ অধ্যায় (Abhishek Banerjee)
সোনালীর জীবনের সেই ভয়াবহ অধ্যায়ের কথা তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, সন্তানের জন্মের পর সোনালী ও তাঁর মা তাঁকেই নাম রাখার অনুরোধ করেছিলেন। সাংসদের কথায়, সোনালীর সঙ্গে তাঁর দেখা করার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেই গিয়ে দেখা করার সিদ্ধান্ত নেন। সোমবার সন্তানের জন্মের খবর পাওয়ার পর সোনালীর কাছ থেকে তিনি যে অভিজ্ঞতার কথা শুনেছেন, তা অত্যন্ত মর্মান্তিক।
বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক
অভিষেকের দাবি অনুযায়ী, সোনালীকে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয়। লাঠিপেটা, রাতের পর রাত জঙ্গলে কাটানো, নদী পেরিয়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হওয়া-সব মিলিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। বাংলাদেশে গিয়ে তাঁকে জেলেও থাকতে হয়েছে মাসের পর মাস। সেই সময় তাঁর স্বামীও সেখানে ছিলেন বলে জানা যায়।

আরও পড়ুন: School Holiday: রাজ্যজুড়ে শীতের দাপট, স্কুল বন্ধের নির্দেশ দেবে নবান্ন?
এই সমস্ত প্রতিকূলতার মধ্যেই সোনালী ফিরে এসেছেন নিজের দেশে। আর সেই দেশে ফিরে নতুন জীবনের শুরু হল তাঁর সন্তানের জন্মের মাধ্যমে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জন্মের আগেই যেন শিশুটির উপর অনেক অত্যাচার নেমে এসেছিল। সেই কারণেই হয়তো ‘আপন’ নামটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই নাম যেন ঘোষণা করে দেয়-এই শিশু, এই মা, এই পরিচয়-সবই এই দেশের আপন।


