Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: সমাজ মাধ্যমে বিতর্কিত (Abhishek on Madan) ও অবমাননাকর মন্তব্যের জেরে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আইনজীবীর মারফত ইমেলের মাধ্যমে এই নোটিস কামারহাটির বিধায়ককে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
কী জানা গেছে? (Abhishek on Madan)
সূত্র মারফত জানা গেছে, গত ১৯ জুলাই নিজের ভেরিফায়েড (Abhishek on Madan) ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন মদন মিত্র। সম্প্রতি এই নেতা মূল শিবিরের সাথে দূরত্ব বাড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরে যোগ দেন। অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘খুনি’, ‘ক্রিমিনাল’ এবং ‘সুপারি কিলার’ বলে আক্রমণ করেন মদন।
কী আছে অভিষেকের নোটিসে?
অভিষেকের আইনি নোটিসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মনগড়া বক্তব্য পেশ করে ডায়মন্ড হারবারের সাংসদের রাজনৈতিক সুনাম, ভাবমূর্তি ও সামাজিক মর্যাদার অপূরণীয় ক্ষতি করা হয়েছে। নোটিসে ৭২ ঘণ্টা / ৩ দিন মধ্যে লিখিত ও ভিডিও মাধ্যমে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। এই ক্ষতিপূরণের অর্থ একটি নথিভুক্ত ট্রস্টে জমা করা হবে বলে নোটিসে জানানো হয়েছে।
আরও পড়ুন: Congress 21 July: ১৯৯৩-এর রক্তক্ষয়ী স্মৃতি! কংগ্রেসের শহিদ স্মরণে ঠাঁই পেল মমতার ছবি
তবে এখন পর্যন্ত এই আইনি নোটিস হাতে পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি মদন মিত্র। মদন মিত্র সূত্রের খবর নোটিস পৌঁছালে সম্পূর্ণ আইনি পথেই আইনজীবীর মাধ্যমে তার কড়া পাল্টা জবাব দেওয়া হবে।


