Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অমল চক্রবর্তী, হুগলি: পুলিশের নির্দেশ অমান্য করে (Aparupa Poddar) হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। বুধবার বেলা ১২টায় শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু সময় পেরিয়ে গেলেও থানায় দেখা মেলেনি প্রাক্তন সাংসদের। ইতিমধ্যে শ্রীরামপুর থানায় হাজির হয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
পুলিশের সঙ্গে বিতর্ক (Aparupa Poddar)
গতকাল এনআইএ-র হাতে গ্রেফতার হন অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) স্বামী শাকির আলী। তিনি রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলরও। গতকাল এনআইএ যখন শাকির আলীকে বাড়ি থেকে বের করে কলকাতার উদ্দেশে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান প্রাক্তন সাংসদ। সে সময় অপরূপা পোদ্দারকে বলতে শোনা যায়, “I don’t need any police protection. Who are you?”
হাজিরা দেননি
এরপরই গতকাল বিকেলে শ্রীরামপুর থানায় প্রাক্তন সাংসদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। বুধবার বেলা ১২টায় তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। নির্দেশ অনুযায়ী বেলা ১২টার মধ্যে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও শ্রীরামপুর থানায় আসেননি অপরূপা পোদ্দার। এদিকে আগে থেকেই থানায় হাজির হয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর সবার।


