Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মালদহ, মুর্শিদাবাদে এসআইআর-এ বাদ পড়া বিশাল সংখ্যক মানুষের ট্রাইব্যুনালে শুনানি দীর্ঘদিন বিচারাধীন থাকা নিয়ে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর দায়ের করা মামলায় অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চের (Adhir Ranjan Chowdhury)। ‘যেভাবে এবং যে গতিতে সমস্ত আবেদনের নিষ্পত্তি হচ্ছে, তাতে সমস্ত মামলার নিষ্পত্তি হতে হতে আগামী নির্বাচন চলে আসবে! তাই ট্রাইব্যুনালের পারফরমেন্স আমাদের খতিয়ে দেখা উচিৎ। যদি আবেদনের নিষ্পত্তির সংখ্যার নিরিখে ট্রাইব্যুনালের পারফরমেন্স ইতিবাচক না হয়, তাহলে ট্রাইব্যুনালের পরিকাঠামো পরিবর্তনের প্রয়োজন রয়েছে। অনলাইনে শুনানি করে আবেদনের নিষ্পত্তি করা যায় কিনা, সেটাও খতিয়ে দেখতে হবে’- পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। এই মুহূর্তে কতগুলো ট্রাইব্যুনাল কাজ করছে, কত ঘণ্টা তারা কাজ করছে, দিনে কতগুলো শুনানি হচ্ছে, তারা এখনও পর্যন্ত কতগুলো মামলার নিষ্পত্তি করেছে- তা আগামী ২৫ আগস্ট পরবর্তী শুনানিতে কমিশনকে জানাতে নির্দেশ সুপ্রিম কোর্টের।

এসআইআর-এ বাদ পড়েছে (Adhir Ranjan Chowdhury)
গোটা রাজ্য সহ মুর্শিদাবাদ ও মালদহে বিপুল সংখ্যক মানুষের নাম এসআইআর-এ বাদ পড়েছে। দীর্ঘদিন ধরে তাঁদের আবেদন ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার সেই মামলার হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। মামলায় অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজের অগ্ৰগতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। নির্বাচন কমিশনের কাছে প্রধান বিচারপতির বেঞ্চ জানতে চায়, এই মুহূর্তে কতগুলো ট্রাইব্যুনাল কাজ করছে? কত ঘণ্টা তারা কাজ করছে? দিনে কতগুলো শুনানি হচ্ছে? তারা এখনও পর্যন্ত কতগুলো মামলার নিষ্পত্তি করেছে? মঙ্গলবার শুনানিতে কমিশন আদালতকে জানিয়েছে, মঙ্গলবার ট্রাইব্যুনালের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশন।
শতাংশের বিচারে খুবই নগণ্য (Adhir Ranjan Chowdhury)
মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য এদিন শুনানিতে ট্রাইব্যুনালের পর্যাপ্ত পরিকাঠামো অভাব নিয়ে প্রশ্ন তোলেন। অধীর চৌধুরীর আইনজীবী রউফ রহিম আদালতকে জানান এখনও পর্যন্ত যে সংখ্যক মামলার নিষ্পত্তি হয়েছে, তা শতাংশের বিচারে খুবই নগণ্য।
অনলাইনে শুনানি (Adhir Ranjan Chowdhury)
প্রধান বিচারপতি সূর্যকান্ত তাঁর পর্যবেক্ষণে বলেন, যেভাবে এবং যে গতিতে সমস্ত আবেদনের নিষ্পত্তি হচ্ছে, তাতে সমস্ত মামলার নিষ্পত্তি হতে হতে আগামী নির্বাচন চলে আসবে। তাই ট্রাইব্যুনালের পারফরমেন্স আমাদের খতিয়ে দেখা উচিৎ। যদি আবেদনের নিষ্পত্তির সংখ্যার নিরিখে ট্রাইব্যুনালের পারফরমেন্স ইতিবাচক না হয় তাহলে ট্রাইব্যুনালের পরিকাঠামো পরিবর্তনের প্রয়োজন রয়েছে। অনলাইনে শুনানি করে আবেদনের নিষ্পত্তি করা যায় কিনা, সেটাও খতিয়ে দেখতে হবে।’
আরও পড়ুন: Neha Bora: ‘যার পাশে মানুষ থাকে, তার মঞ্চ লাগে না’, নেহা বোরাকে নিয়ে দিলীপের বার্তা
শুনানিতে জানাতে হবে
কমিশনের আইনজীবী ডিএস নাইডু আদালত কি আশ্বস্ত করে জানান, যদি পরিকাঠামোগত সমস্যার কারণে নিষ্পত্তি হতে দেরি হয়, তাহলে কমিশন বিষয়টা দেখব। এরপরই প্রধান বিচারপতি সূর্যকান্ত নির্দেশ দেন, এই মুহূর্তে কতগুলো ট্রাইব্যুনাল কাজ করছে, তারা দিনে কত ঘণ্টা কাজ করছে, দিনে কতগুলো মামলার নিষ্পত্তি হচ্ছে এবং এখনও পর্যন্ত মোট কত মামলা নিষ্পত্তি হয়েছে, তা আগামী ২৫ আগস্ট পরবর্তী শুনানিতে জানাতে হবে কমিশনকে।



