Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আচমকা শ্বাসকষ্টজনিত (Agnimitra Paul) সমস্যার কারণে বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হল বিজেপি নেত্রী ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলকে। বর্তমানে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
রাজনৈতিক মহলে উদ্বেগ (Agnimitra Paul)
দীর্ঘদিন ধরেই বিজেপির সক্রিয় মুখ হিসেবে পরিচিত অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। দলীয় কর্মসূচি হোক কিংবা নিজের বিধানসভা এলাকা আসানসোল দক্ষিণের উন্নয়নমূলক কাজ-সর্বত্রই তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া। নিয়মিত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। দলের নানা স্তরে সক্রিয়ভাবে যুক্ত থাকা এই নেত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলেও।
বুধবার রাতে আচমকাই শ্বাসকষ্ট (Agnimitra Paul)
জানা গেছে, বুধবার রাতে আচমকাই শ্বাসকষ্ট অনুভব করেন অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। প্রাথমিকভাবে পরিবার তাঁকে ঘরোয়া উপায়ে সামাল দেওয়ার চেষ্টা করলেও, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাতেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।
আপাতত অবস্থা স্থিতিশীল
হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও আরও কিছু পরীক্ষার পর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে কয়েকদিন বিশ্রামে থাকতে হতে পারে বলেই পরিবার এবং চিকিৎসকরা জানিয়েছেন।

মোদির সভায় থাকবেন?
এদিকে, এই ঘটনার প্রেক্ষাপটে নতুন করে প্রশ্ন উঠেছে যে ২২ আগস্ট রাজ্যে আসন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে অগ্নিমিত্রা পল আদৌ অংশ নিতে পারবেন কি না। প্রধানমন্ত্রী কলকাতায় মেট্রোর নতুন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি দমদমে এক গুরুত্বপূর্ণ সভা করবেন। সেখানে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি অনেক বিধায়ক-সাংসদের উপস্থিত থাকার কথা। স্বাভাবিকভাবেই, অগ্নিমিত্রা পলের অসুস্থতার কারণে তাঁর উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আরও পড়ুন: Judge Frank Caprio Death: প্রয়াত ‘বিশ্বের সবথেকে মিষ্টি বিচারক’, শেষ সময়ে কী চেয়েছিলেন ফ্র্যাঙ্ক?
বিধায়ককে কবে ছাড়া হবে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোনও নির্দিষ্ট তথ্য দেয়নি। তবে পরিবার সূত্রে জানা যাচ্ছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হতে পারে।


