Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছটপুজো উপলক্ষ্যে ঘাটগুলিতে নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে (Agnimitra Paul) বিশেষ নজর দিয়েছে প্রশাসন। অতীতের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বাড়ানো হয়েছে নজরদারিও। এর মধ্যেই নিজের বিধানসভা কেন্দ্র আসানসোলে ছটপুজোর আয়োজনে অংশ নিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার ঘাট পরিদর্শনের পাশাপাশি শহরের উন্নয়নে একাধিক নতুন পরিকল্পনার কথা জানালেন তিনি।
ঘাট সংস্কার (Agnimitra Paul)
ছটের প্রথম দিন থেকেই আসানসোলে রয়েছেন পুরমন্ত্রী (Agnimitra Paul)। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ঘাটের ব্যবস্থাপনাও খতিয়ে দেখেছেন তিনি। অগ্নিমিত্রার দাবি, আসানসোলের প্রায় ২০০টি ঘাটে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দামোদর-সহ বিভিন্ন নদী ও জলাশয়ের ঘাটে তৈরি হয়েছে চেঞ্জিং রুম, বায়ো টয়লেট এবং আলোর ব্যবস্থা। রাখা হয়েছে জরুরি যোগাযোগের নম্বর। ঘাটে যাতায়াতের রাস্তাও পরিষ্কার ও চলাচলের উপযোগী করা হয়েছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: রক্ষাকবচের মেয়াদ শেষ, এবার আদালতের কাছে কী আর্জি অভিষেকের
দামোদর নদে বিশেষ আরতি
এবার ছট উপলক্ষ্যে দামোদর নদে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে। পুরমন্ত্রীর কথায়, এতদিন গঙ্গায় আরতির আয়োজন হলেও ছট উপলক্ষ্যে দামোদরে এমন অনুষ্ঠান হয়নি। এই উদ্যোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবের আবহ। আগামী দিনে আসানসোলের ঘাটগুলিতে প্রতি সপ্তাহে একদিন পরিবেশের মঙ্গল কামনায় আরতি আয়োজনের ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।


