Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে। তার আগে জেনে নিন শূন্যপদ কত এবং কারা আবেদন করতে পারবেন (Job News)।
Airports authority of India (Job News)
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সেখানে তারা এক্সিকিউটিভ পদে নিয়োগের কথা জানিয়েছে (Job News)। জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করতে চলেছে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে প্রার্থীদের।
রেজিস্ট্রেশন শুরু হতে চোখেছে এই মাসের ২৮ তারিখ থেকে এবং রেজিস্ট্রেশন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
জুনিয়র এক্সিকিউটিভ পদে মোট ৯৭৬ শূন্যপদে লোক নিয়োগ কর হবে (Job News)।
কোন পদে কত শূন্যপদ (Job News)
১) জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার) – ১১টি শূন্যপদ
২) জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং – সিভিল) – ১৯৯টি শূন্যপদ
৩) জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং – ইলেকট্রিকাল) – ২০৮টি শূন্যপদ
৩) জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স) – ৫২৭টি শূন্যপদ
৪) জুনিয়র এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি) – ৩১টি শূন্যপদ
আবেদনকারীদের মধ্যে GATE স্কোরের ভিত্তিতে যোগ্যদের বেছে নেওয়া হবে। GATE ২০২৩, GATE ২০২৪, ও GATE ২০২৫ এর স্কোর অনুযায়ী হবে প্রার্থী নিয়োগ। যে সকল প্রার্থী GATE পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার(AAI) পোর্টালে তাঁদের অ্যাপ্লিকেশন যোগ করেছেন, তাঁদেরই পরবর্তী প্রক্রিয়ার জন্য বিবেচনা করা হবে (Job News)।

অ্যাপ্লিকেশন ফি
সমস্ত আবেদনকারীর জন্য ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি নির্ধারিত করা হয়েছে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে সফল শিক্ষানবীশ ট্রেনিং থাকা আবেদনকারী, বিশেষ ভাবে সক্ষম, ও মহিলাদের কোনও ফি জমা দিতে হবে না বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
অনলাইন মারফত টাকা জমা দেওয়া যাবে। ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। আরও বিশিদে জানতে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যের উপর নজর রাখুন। সেখানে এই নিয়োগ সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি জারি করা আছে এবং খুঁটিনাটি সকল তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে আছে (Job News)।


