Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাইয়ের কাছে লজ্জার হারের পর সমালোচনার মুখে রাহানে (Ajinkya Rahane)।
শাস্তির মুখে কেকেআর অধিনায়ক (Ajinkya Rahane)
বাকি টিম জিতলেও কলকাতা হারে। কথাটা কঠিন হলেও সত্যি। বারবার হারের মুখে পড়তে হচ্ছে নাইট শিবিরকে আর এরপর সমর্থকরা হতাশ শুধু না বিরক্ত। নাইটদের ম্যাচ দেখে বোঝাই যায় না যে তারা নূন্যতম লড়াই টুকুও করছে মাঠে। একদিন বল তুলনামূলক ভাল হলেও ব্যাটিং জঘন্য আবার ব্যাটিং ভাল হলেও বোলিং নৈব নৈব চ। সবথেকে বেশি দাম দিয়ে দলে নেওয়া গ্রিন এখন এতটাই দামি যে নাইট টিম ম্যানেজমেন্ট হাত কামড়াচ্ছেন। আবার অন্যদিকে রাহানে। একদিকে টেস্টের ঝলক যেমন তাঁর স্ট্রাইক রেটে আবার অন্যদিকে তাঁর সিদ্ধান্ত। এসবের মধ্যে বাড়তি পাওনা স্লো ওভার রেটের কারণে শাস্তি (Ajinkya Rahane)।
কেকেআর এবার এখনও লিগ টেবিলের লাস্ট বয়। বৃষ্টির সৌজন্যে এক পয়েন্ট পেলেও বাকি ম্যাচে হতাশ করাতে এখন তাদের জুড়ি মেলা ভার। দলে টিম সেইফার্ট জায়গা পান না, রাচীন রবীন্দ্র বসে আছেন। উমরান মালিক এখনও সুযোগ পেলেন না। তিন নম্বরে নেমে রাহানের ব্যাটিং দেখে মনে হচ্ছে টেস্ট ম্যাচ চলছে। রিঙ্কু সিং আগের মরশুম পর্যন্ত খেলে এখন চূড়ান্ত ব্যর্থ। সমর্থকদের প্রশ্ন তিনি কি শুধু ফিল্ডিং করার জন্য দলে রয়েছেন? তারপর ম্যাচে ওভার সঠিক সময়ে শেষ না করানো। সব কাল মেঘ যেন এখন জমা হয়ে আছে নাইট শিবিরে।

আইপিএল-এর এক বিবৃতি অনুযায়ী চেন্নাইয়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এর ফলে আচরণবিধি ভাঙার অভিযোগে দোষী রাহানে। এই মরশুমে এটা তাঁর প্রথমবার হওয়ায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এই মরশুমে এটি দলের প্রথম অপরাধ হওয়ায়, আইপিএল-এর আচরণবিধির ২.২২ নম্বর ধারার অধীনে, যা ন্যূনতম ওভার রেট সংক্রান্ত, রাহানেকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে (Ajinkya Rahane)।’
আরও পড়ুন: Rohingya Boat Tragedy: আন্দামান সাগরে নৌকাডুবি, নিখোঁজ প্রায় ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
একটি দলকে এক ঘন্টায় গড়ে কত ওভার বল করতে হবে সেটা নির্ধারিত থাকে আর সেটাকেই ওভার রেট বলে। আইসিসি-র নিয়ম অনুযায়ী টেস্ট ক্রিকেটে প্রতি ঘণ্টায় ১৫ ওভার, একদিনের ক্রিকেটে ১৪.২৮ ওভার এবং টি-টোয়েন্টিতে ১৪.১১ ওভার বল করতে হয়।
আইপিএল-এ দুইবার স্ট্র্যাটেজিক টাইম-আউট (যার সময় ২ মিনিট ৩০ সেকেন্ড) থাকার পরেও বোলিং দলকে প্রতি ঘন্টায় গড়ে ১৪.১১ ওভার করতে হয় এবং ২০ ওভারের ইনিংস শেষ করতে হয় ১ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে। তবে যদি কোনও প্রতিকূল অবস্থা তৈরি হয় বা আবহাওয়া সংক্রান্ত কোনও সমস্যা হয় তবে সেখানে ছাড় দেওয়া হয় (Ajinkya Rahane)।


