Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ইস্টবেঙ্গল ক্লাব যখন দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে সাফল্যের সরণিতে ফিরেছে (East Bengal Debabrata Sarkar), ঠিক তখনই সোশ্যাল মিডিয়া পোস্টে বিস্ফোরণ ঘটালেন দলের প্রাক্তন আইএসএল জয়ী স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ। যা নিয়ে এখন ময়দানে রীতিমতো তোলপাড়। আইএসএল এবং ডুরান্ড কাপ জয়ের পর কলকাতা লিগের সুপার সিক্সে ভালো পারফরম্যান্সের মাঝেই প্রাক্তন কোচের এই মন্তব্যে আচমকাই তাল কাটে লাল-হলুদ ব্রিগেডের। তবে বিতর্কের মাঝেই কলকাতা লিগের সুপার সিক্সের প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ড্র করে ইস্টবেঙ্গল।
প্রাক্তন কোচের বিষ্ফোরক অভিযোগ (East Bengal Debabrata Sarkar)
পরপর দুটি পোস্টের মাধ্যমে ঘটনার সূত্রপাত ঘটা করেন অস্কার ব্রুজোঁ। প্রথমে একটি ফ্যান পেজের পোস্ট নিয়ে সরব হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিষ্ফোরক বার্তা দেন তিনি। পোস্টে ইস্টবেঙ্গলের এক শীর্ষকর্তাকে ‘মাস্টার’ বলে সম্বোধন করে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। শুধু তাই নয়, আইএসএল ফাইনাল ম্যাচের আগে ঘুরিয়ে ‘রেফারি ম্যানেজ’ করার মতো সংবেদনশীল বিষয়ও তাঁর লেখায় উল্লেখ করা হয়। ময়দান বিশেষজ্ঞদের মতে, এই মারাত্মক অভিযোগগুলো যদি প্রমাণিত হয়, তবে ভারতীয় ফুটবল তোলপাড় হয়ে যাবে।
কী বললেন শীর্ষকর্তা? (East Bengal Debabrata Sarkar)
প্রাক্তন কোচের এই বিস্ফোরক পোস্টের পরও ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার কিন্তু কোনো আক্রমণাত্মক মনোভাব দেখাননি। পাল্টা কোনো পদক্ষেপ বা আইনি হুমকির কথা না বলে চরম নির্বিকার থাকার চেষ্টা করেন তিনি। বরং কোচকে যথাযথ সম্মান জানিয়ে দেবব্রত সরকার বলেন, “অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল ক্লাবের নয়নের মনি। আমাদের আইএসএল দিয়েছে, আমরা সবাই ওকে হৃদয়ে রাখব। ও কী বলেছে সেই সম্বন্ধে বিশেষ কিছু বলতে চাই না।”
আরও পড়ুন: East Bengal CFL: ইস্টবেঙ্গলকে আটকে দিল ইউনাইটেড, কারণ কি আত্মতুষ্টি? জয় মহমেডানের
প্রশ্নের মুখে প্রচ্ছন্ন ব্যঙ্গ (East Bengal Debabrata Sarkar)
সরাসরি সংঘাতে না গেলেও ইস্টবেঙ্গল কর্তার মন্তব্যজুড়ে ছিল সূক্ষ্ম প্রচ্ছন্ন ব্যঙ্গ (East Bengal Debabrata Sarkar)। অস্কারের বর্তমান ভূমিকা ও মন্তব্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “অস্কার ব্রুজোঁর অস্তিত্ব কী এখন? মাস্টার! এসব নিয়ে কোনও মন্তব্য করব না। অস্কার ব্রুজোঁ জিন্দাবাদ। মিডিয়া বা সমর্থকদের কাছে এগুলো অভিযোগ মনে হতে পারে, আমাদের কাছে না।” এর পাশাপাশি প্রাক্তন কোচের ব্যবহার ও ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি যোগ করেন, “একজন মানুষ কী করবে, তাঁর ভবিষ্যৎ এবং ব্যবহার সম্পূর্ণ তাঁর নিজের বিষয়। সে ঠিক করে নিক কীভাবে বাঁচবে; সে যেভাবে বাঁচতে চায়, সেভাবেই বেঁচেছে।”



