Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অধিনায়ক হওয়ার পরেও রাহানের থেকে যে প্রত্যাশিত ইনিংস আশা করা হচ্ছিল সেটা এখনও দেখা যায়নি (Ajinkya Rahane)।
নিজের স্ট্রাইক রেট নিয়ে কী বললেন রাহানে? (Ajinkya Rahane)
আইপিএল হোক বা আন্তর্জাতিক টি-টোয়েন্টি মঞ্চ, এখানে প্রথম থেকেই ব্যাটাররা ঝোড়ো ব্যাটিং করার চেষ্টা করেন। বিশেষ করে পাওয়ার প্লে-তে জোট বেশি রান তুলে নেওয়া সম্ভব সেই লক্ষ্যেই থাকে প্রতিটা দল। কারণ সেটা করতে পারলে স্কোর বোর্ডে বড় রান যোগ করা সম্ভব হয়। কিন্তু নাইট রাইডার্স সেই দিকে থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। অতীতে নারিন এবং সল্ট সেই কাজটা করলেও বর্তমানে সেটা করতে ব্যর্থ রাহানে। সেখান থেকেই রাহানের স্লো ইনিংস নিয়ে বারবার কথা উঠছে। রাহানেও সমালোচনার জবাব দিলেন। তিনি বলেন যে তাঁর খেলার ধরণ কখনই রক্ষণাত্মক ছিল না, বরং সবসময়ই আক্রমণাত্মক মানসিকতা নিয়েই তিনি মাঠে নেমেছেন (Ajinkya Rahane)।
CAB-র বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের অনুষ্ঠানে নাইট অধিনায়ক রাহানে বলেন, ‘আমি সবসময়ই স্বতঃস্ফূর্ত ও আক্রমণাত্মক ব্যাটার। আগের ফ্র্যাঞ্চাইজ়িগুলোতে দলের প্রয়োজন অনুযায়ী আমাকে অ্যাঙ্করের ভূমিকা নিতে হয়েছে। কিন্তু আমার স্বাভাবিক খেলা সবসময়ই আক্রমণাত্মক।’

চলতি মরশুমে কেকেআর-এর শুরুটা ভাল না হওয়ায় রাহানের স্ট্রাইক রেট ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬৭ রানের ভাল ইনিংস খেললেও পরবর্তী ম্যাচগুলোতে ধারাবাহিকতা রাখতে পারেননি তিনি। এমন কথাও অনেকে বলেছেন যে রাহানে নিজের পজিশন পাল্টাতে চান না কিন্তু ওপেনে নেমে তাঁর স্লো খেলা দলের উপর প্রভাব ফেলছে। তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যা মধ্যে আগের দিন পাঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির পূর্বাভাস থাকার পরেও কেন তিনি ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সেই বিষয়েও অনেকেই তাঁর সমালোচনা করেছেন।

আরও পড়ুন: Suman Roy Chaudhuri: ভাতা কখনও ভবিষ্যৎ হতে পারে না: নির্বাচনী লড়াইয়ে কতটা আত্মবিশ্বাসী সুমন?
রাহানে নিজের ব্যাটিং স্টাইল নিয়ে বলেন, ‘তিন-চার বছর আগে আমি নিজেকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করি। কীভাবে ব্যাটিংয়ে আপডেট করা যায়, সেটা নিয়ে কাজ করেছি। নতুন শট রপ্ত করতে সময় লেগেছে। কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে বদলেছি।’ এখন দেখার সব কিছুর শেষে তিনি আজ দলের জন্য কী অবদান রাখতে পারেন এবং দলকে জেতাতে পারেন কিনা (Ajinkya Rahane)।


