Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রোহিত অধিনায়কত্ব হারাতে চলেছেন সেই নিয়ে জল্পনা চলছিলই। সেটাই হলো আজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ঘোষণা হলো নতুন অধিনায়কের নাম (Ajit Agarkar)।
রোহিত প্রসঙ্গে আগরকার (Ajit Agarkar)
রোহিতের নেতৃত্ব থাকবে কিনা সেই নিয়ে সন্ধিহান ছিলেন অনেকেই। অদূর ভবিষ্যৎ যেন সেই দিকেই ইঙ্গিত দিচ্ছিল। সেই জল্পনা সত্যি হলো আজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্বের আর্মব্যান্ড দেখা যাবে না রোহিত শর্মার হাতে। দলের নতুন অধিনায়ক হলেন শুভমন গিল। বিদেশের মাটিতে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে গিলকে (Ajit Agarkar)।
ওয়ানডে দলে নেতৃত্বে রোহিত শর্মাকে না দেখা গেলেও দলে থাকছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মাঠে নামতে দেখা যাবে বিরাট কোহলিকে। তবে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা হিটম্যানের ক্রিকেট ভবিষ্যত নিয়ে। তবে রোহিত শর্মার নেতৃত্ব কেন কেড়ে নেওয়া হলো এই নিয়ে মুখ খুলেছেন অজিত আগরকর।
ভারতীয় ক্রিকেটের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর জানিয়েছেন এই সিদ্ধান্তের পিছনে কী কারণ রয়েছে। তিনি বলেছেন ‘তিন ফরম্যাটে তিন অধিনায়ক অসম্ভব ব্যাপার। পরিকল্পনা করাও একপ্রকার অসম্ভব। সবচেয়ে খেলা হবে ওয়ানডে ফরম্যাটে। বিশ্বকাপের আর দুই বছর বাকি তার আগে বেশি ওয়ানডে খেলবো না আমরা।’ তিনি আরও জানান টি-টোয়েন্টি ফরম্যাটেই সবাই বেশি ফোকাস রাখতে চলেছে। তিনি জানান নতুন অধিনায়ককে সময় দিতে হবে এবং সেই সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের জন্যও প্রস্তুতি নেওয়ার কথাও।

আরও পড়ুন: Israel Hamas Conflict : গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে সায় হামাসের
ওয়ানডে দলের নেতৃত্বের ভার এখন শুভমন গিলের হাতে কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। ওয়ানডে দলের ডেপুটি হিসেবে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। কেএল রাহুল থাকছেন উইকেটকিপার হিসেবে। ধ্রুব জুড়েল সেকেন্ড চয়েস (Ajit Agarkar)।


