Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আকাশ প্রথম ক্রিকেটার যিনি মারলেন টানা ৮টি ছক্কা। এক ওভারে ছয় ছক্কার সেই কীর্তি ছাড়িয়ে গেলেন আরও এক ধাপ (Akash Choudhary)।
আকাশের ‘আকাশ’ ছোঁয়া রেকর্ড (Akash Choudhary)
এ যেন অবিশ্বাস্য হলেও সত্যি। মাত্র ১১ বল। হ্যাঁ, এত কম ডেলিভারিতে হাফ সেঞ্চুরি করার ইতিহাস আজ পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে হয়নি। মেঘালয়ের (Meghalaya) ব্যাটার আকাশ চৌধুরী (Akash Choudhary) লিখে ফেললেন রেকর্ডের নতুন পাতা। রঞ্জি প্লেট গ্রুপে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বিরুদ্ধে ম্যাচে ঝোড়ো ইনিংস খেললেন এই ২৫ বছর বয়সি ক্রিকেটার।
আকাশ ব্যাট করতে নামেন আট নম্বরে। তার পর যা ঘটল, তা বিশ্বাস করা কঠিন, কিন্তু সেটাই ঘটেছে। শুরু থেকেই ঝড় তুললেন তিনি ব্যাটে। ৮টি ছক্কা মেরে পৌঁছে গেলেন পঞ্চাশে। এর মধ্যে এক ওভারেই ৬টি ছক্কা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫০ রানে, মাত্র ১৪ বলে। এরপর মেঘালয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৬২৮ রানে।

আরও পড়ুন: Stocks: মাত্র ২ বছরে অবিশ্বাস্য রিটার্ন এই তিন স্টকের
আকাশের ১১ বলে অর্ধশতক আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এতদিন এই রেকর্ড ছিল ইংল্যান্ডের (England) ওয়েন হোয়াইটের (Wayne White) দখলে, যিনি ২০১২ সালে লিসেস্টারশায়ারের হয়ে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। এই ইনিংসের সঙ্গে আকাশ চৌধুরী ঢুকে পড়লেন এক বিশেষ তালিকায়। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা মারার কৃতিত্ব এতদিন ছিল কেবল দু’জনের গারফিল্ড সোবার্স ও রবি শাস্ত্রীর। এবার সেই তালিকায় জায়গা পেলেন মেঘালয়ের এই তরুণ ব্যাটারও। এর পাশাপাশি, আকাশ প্রথম ক্রিকেটার যিনি টানা ৮টি ছক্কা মারলেন। এক ওভারে ছয় ছক্কার সেই কীর্তি ছাড়িয়ে গেলেন আরও এক ধাপ (Akash Choudhary)।


