Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। তিনি জানান, তাঁর নির্মীয়মান বাড়ির ভিডিও এবং ছবি অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। অভিনেত্রী বলেন , “গোপনীয়তার প্রতি কোনও সম্মান নেই। আমি হতবাক।” তিনি আরও জানান, এই ধরনের অনধিকার চর্চা কেবল অনৈতিক নয়, আইনের দিক থেকেও প্রশ্ন তোলে। আলিয়া গোপনীয়তা ভাঙ্গার প্রশ্ন তুলেছেন । কারা বা কে করলেন এমন কাজ?
কারা করলেন ভিডিও ? (Alia Bhatt)
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আলিয়ার (Alia Bhatt) নতুন বাড়ি নির্মাণ কাজ চলছে। বাড়িটি অভ্যন্তরে কিছু অংশ ভিডিওতে দেখা গিয়েছে। ভিডিওটি কে বা কারা করেছে এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে ,ড্রোন ক্যামেরা ব্যবহার করে এই ভিডিওটি তোলা হয়েছে। আলিয়া ভাটের ( Alia Bhatt) টিম ইতিমধ্যে বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছে এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে ভিডিওগুলি সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে।
আসন্ন ছবির স্ক্রিনিং (Alia Bhatt)
আলিয়ার (Alia Bhatt) আসন্ন ছবি ‘ সংস অফ প্যারাডাইস’ (Songs of Paradise) ছবির স্ক্রিনিং ছিল মঙ্গলবার। মুম্বাইয়ে অনুষ্ঠিত এই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন আলিয়ার বাবা চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট (Mahesh Bhatt), মা সোনি রাজদান (Soni Razdan) এবং বোন শাহীন ভাট । পরিবারে প্রত্যেকটি সদস্যকে লাগছিল অসাধারণ। বর্তমানে ‘সংস অফ প্যারাডাইস’ ছবিটি মুক্তির অপেক্ষায় এবং আলিয়ার ভক্তরা তাঁর পারফরম্যান্স দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। অনুষ্ঠানে আলিয়াকে দেখা যায় সাদা টপ , নীল ডেনিম জিন্স ও ধূসর রংয়ের কোর্টে। শাহীনকে দেখা যায়, লাল রংয়ের ওভার শার্ট ও সাদা রঙের টপে। তবে চারজনের মধ্যে বেশি দৃষ্টি আকর্ষণ করছিল আলিয়ার মা সোনি রাজদান। কারণ বয়স হলেও তিনি লাবণ্য ধরে রেখেছেন ।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন
আলিয়ার নতুন নির্মীয়মান বাড়ির ভিডিও প্রকাশ্যে আশায় অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনার পর বিনোদন জগতে আবারও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বলিউডের অনেক তারকাই ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ নিয়ে আগেও সরব হয়েছেন। সম্প্রতি আলিয়া ভাটের (Alia Bhatt) এমন মন্তব্য নতুন করে সেই আলোচনাকে উস্কে দিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে অভিনেত্রীর ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।
আরও পড়ুন: Himachal Pradesh Cloudburst: বর্ষার তাণ্ডবে হিমাচলপ্রদেশে ব্যাপক ক্ষতি, মৃতের সংখ্যা ছাড়ালো ৩১০
কনটেন্টের মধ্যে পড়ে না !
আলিয়ার ( Alia) মতে, কারোর গোপনীয়তাকে লংঘন করা উচিত নয়। আর সেই গোপন ভিডিও ছড়ানো কোনও কনটেন্ট এর মধ্যে পড়ে না। তবে এমন প্রশ্ন শুধুমাত্র আলিয়ার নয়, অনেকেরই মনে। কারণ কনটেন্ট মানে, কারোর গোপনীয়তাকে প্রকাশ করা নয়।


