Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: একই দিনে কলকাতা ছাড়লেন রঘু ডাকাত ও রক্তবীজ টু এর টিম। (Dev- kaushani) আসল ঘটনাটা কী? কোথায় গেলেন এই দুই ছবির তারকারা?
বির্তকে বাংলা ছবি (Dev- kaushani)

চলতি বছরের পুজোতে মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি । পুজোর ছবির তালিকায় রয়েছে দেব অভিনীত ‘রঘু ডাকাত,’ ( Raghu Dakat) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prosenjit Chatterjee) অভিনীত ‘দেবী চৌধুরানী’ ( Devi Chaudhurani) , আবির চট্টোপাধ্যায় ( Abir Chatterjee) অভিনীত ‘যত কান্ড কলকাতাতেই'( Joto kando Kolkatatei) , এবং অঙ্কুশ ( Ankush) ও আবির অভিনীত ‘রক্তবীজ ২’ ( Raktabeej 2)। এই চারটি ছবি মুক্তির সময়কাল থেকেই নানা বিতর্কের মধ্যে একে অপরের সাথে জড়িয়ে পড়েছিলেন।

রক্তবীজ ২ – রঘু ডাকাতের টক্কর (Dev- kaushani)
সব থেকে বেশি বিতর্ক সৃষ্টি হতে দেখা গিয়েছিল রঘু ডাকাত ও রক্তবীজ২ এর মধ্যে। সিনেমা দুটির হল পাওয়া নিয়ে তৈরি হয়েছিল এই বিতর্ক। যতই বিতর্ক থাক, রক্তবীজ টু এর অভিনেতা অঙ্কুশ ( Ankush) দেবের ( Dev) রঘু ডাকাত মুক্তির দিনই ছবি সাফল্য নিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন নিজের সামাজিক মাধ্যমের পাতায়। রঘু ডাকাতের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন অঙ্কুশ ও বনি । দেবের সব কাজেই অঙ্কুশ সর্বদা পাশে থাকেন এবং দেব আর তাঁর সম্পর্কের মাঝে কোনো বিতর্কই আসতে পারে না। দেব সর্বদাই অঙ্কুশের কাছে আইডল তাঁর বড় দাদার মতন সর্বদা তাঁকে আগলে রাখেন। সেই জায়গা থেকে কোনদিনও তাঁর সাথে বিতর্কে জড়াতে পারবেন না অঙ্কুশ। অপরদিকে এই দিন অনুপস্থিত ছিলেন কৌশানি ( kaushani) । যদিও তিনি রক্তবীজের প্রিমিয়ারে জানিয়েছিলেন, তিনি রঘু ডাকাত অবশ্যই দেখবেন। রঘু ডাকাতের ( Raghu Dakat) স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত ছিলেন বনি ( Bonny) একাই।

এয়ারপোর্টে কৌশানি-দেব (Dev- kaushani)
এই বিতর্কের মাঝেই একই দিনেই কলকাতা শহর ছাড়লেন ‘রক্তবীজ টু’ ( Raktabeej 2) এর মুখ্য চরিত্রে অভিনয় করা কৌশানি ( Kaushani) এবং রঘু ডাকাত ( Raghu Dakat) দেব (Dev)। একই দিনে কয়েক ঘণ্টা ব্যবধানেই এয়ারপোর্টে ( Airport) তাঁদের দেখা মিলেছে। যদিও একসাথে দেখা যায়নি তাঁদেরকে। দেবকে দেখা গিয়েছিল তাঁর পরিবারের সাথে এবং কৌশানিকে ( kaushani) দেখা গিয়েছিল বনির সাথে। দেব ( Dev) তাঁর স্বপরিবারে দুবাইয়ের ( Dubai) পথে যাত্রা করেছেন। অপরদিকে কৌশানি ( kaushani) যাত্রা করছেন আমেদাবাদের উদ্দেশ্যে এবং তাঁকে এয়ারপোর্ট ছাড়তে এসেছিলেন অভিনেতা বনি ( Bonny)।
দেবের গন্তব্য (Dev- kaushani)
পূর্ব পরিকল্পনা অনুযায়ী খাদানের ( Khadan) মতো রঘু ডাকাতকে দুবাইতে মুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা দেব ( Dev)। এই ছবি মুক্তির দিন নির্ধারিত হয় ১১ ই অক্টোবর। তিনি সর্বদাই বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চেয়েছেন তাঁর বিভিন্ন কাজের মাধ্যমে। এই পদক্ষেপ তিনি নিয়েছিলেন তাঁর খাদান ছবির বিদেশি মুক্তির মাধ্যমে । রঘু ডাকাতের ক্ষেত্রে এই প্রথার ব্যতিক্রম হয়নি। বিদেশের মাটিতে মুক্তি পাবে বাংলা ছবি। এই কাজের জন্যই পরিবারকে নিয়ে সকাল সকাল দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন অভিনেতা দেব।
আরও পড়ুন: Rubel Das: শ্বেতাকে নিয়ে ভুয়ো খবরের ছড়াছড়ি, মুখ খুললেন রুবেল

কৌশানির গন্তব্য (Dev- kaushani)
অপরদিকে অভিনেত্রী কৌশানি (kaushani) আমেদাবাদের উদ্দেশ্যে যাত্রা ধরতে এসেছিলেন। পুজোয় মুক্তি পাওয়া ছবি ‘ রক্তবীজ টু’ ( Raktabeej 2) মুক্তি পেতে চলেছে আমেদাবাদে । আমেদাবাদের স্পেশাল স্ক্রিনিং এর জন্য তিনি উড়ে যাচ্ছেন আমেদাবাদ। কৌশানিকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিলেন বনি। বনি কৌশানির এই মিষ্টির মুহূর্ত ধরা পড়েছে ছবি শিকারীদের ক্যামেরায়। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কৌশানি জানাচ্ছেন, তিনি ভীষণ এক্সাইটেড । আমেদাবাদে বাংলা ছবির জন্য তিনি যেতে পারছেন। তাঁর কাজ বাংলার বাইরের মানুষ দেখতে পাবেন।” রঘু ডাকাতের স্পেশাল স্ক্রিনিংয়ে বনি উপস্থিত থাকলেও দেখা মেলেনি অভিনেত্রী কৌশানির। কৌশানির উপস্থিতির না থাকার কারণ হিসেবে বনি জানান যে, কৌশানি শুটিংয়ে ব্যস্ত, সেই কারনে তিনি আসতে পারেননি। মুক্তির পরেও এই দুই ছবির মাঝে টক্কর এখনো অব্যাহত, তা ভালোই বুঝতে পারছে দর্শক মহল।



