Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের শুরুতেই আবারও (Amazon) উদ্বেগের মেঘ ঘনাচ্ছে তথ্যপ্রযুক্তি ও ই-কমার্স দুনিয়ায়। সময় বদলালেও কর্মী ছাঁটাইয়ের প্রবণতায় বিশেষ কোনও ছেদ পড়ছে না। বরং ২০২৪ পেরিয়ে ২০২৫-এর শুরুতেও সেই পুরনো ছবিই সামনে আসছে। এবার ফের আলোচনার কেন্দ্রে বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স সংস্থা আমাজন।
কর্মী সংকোচনের প্রক্রিয়া (Amazon)
সংস্থার অন্দরের খবর (Amazon) অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই নতুন দফায় কর্মী সংকোচনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। জানা যাচ্ছে, চলতি বছরেই প্রায় ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে আমাজনের। উল্লেখযোগ্যভাবে, এর আগেও গত বছরের অক্টোবর মাসে প্রায় ১৪ হাজার কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার মঙ্গলবার থেকেই নতুন তালিকা অনুযায়ী কর্মী ছাঁটাই শুরু হওয়ার সম্ভাবনা।
ছাঁটাইয়ের আওতায় (Amazon)
আমাজন কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্থার একাধিক (Amazon) গুরুত্বপূর্ণ বিভাগ এই ছাঁটাইয়ের আওতায় পড়তে পারে। বিশেষ করে আমাজন ওয়েব সার্ভিসেস (AWS), রিটেল ব্যবসা, প্রাইম ভিডিও এবং মানবসম্পদ বিভাগ-যা ‘পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে পরিচিত-এই সমস্ত ইউনিটেই কর্মী সংখ্যা কমানোর ভাবনা চলছে।

সিদ্ধান্ত নতুন নয় (Amazon)
এই সিদ্ধান্ত নতুন নয়। পরিসংখ্যান বলছে, ২০২২ সালে প্রায় ২৭ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল আমাজন। তার পরের বছর, অর্থাৎ ২০২৩ সালে আরও এক ধাক্কায় প্রায় ৩০ হাজার কর্মীকে কাজ হারাতে হয়। করোনা পর্বে অনলাইন পরিষেবা সচল রাখতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করেছিল সংস্থা। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই অতিরিক্ত কর্মীসংখ্যাকেই এখন আর্থিক বোঝা হিসেবে দেখছে আমাজন। খরচ কমানো এবং ব্যবসায়িক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে সংস্থার ব্যাখ্যা।

আরও পড়ুন: Netaji Subash Chandra Bose: নেতাজির চিতাভস্ম ফিরিয়ে আনা হোক ভারতে, জন্মদিনে কাতর আর্জি সুভাষ কন্যার
কেন এই ছাঁটাই?
তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, শুধুমাত্র ব্যয় সংকোচ নয়, এই ছাঁটাইয়ের নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দ্রুত বিস্তার। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এআই গবেষণা ও প্রযুক্তিতে বিপুল অঙ্কের বিনিয়োগ বাড়াচ্ছেন জেফ বেজোস। ফলে বহু ক্ষেত্রে মানুষের পরিবর্তে প্রযুক্তির ব্যবহার বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থানের উপর।


