Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) নির্দেশে সমাজের মূল স্রোতে না ফেরা মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চলছে। বৃহস্পতিবার ঝাড়খণ্ডে তেমনই একটি অভিযানে ১৫ জন মাওবাদী নিহত হয়েছেন। তার মধ্যে রয়েছেন বাঁকুড়ার(Bankura)একজন। নিহত ওই মাওবাদীর নাম সুরেন্দ্রনাথ সোরেন ওরফে সমীর। ওই মাওবাদীর মৃত্যুতে কী বলছে তাঁর পরিবার?
দীর্ঘদিন ধরে নিখোঁজ সুরেন্দ্রনাথ(Bankura)
সুরেন্দ্রনাথের জন্ম বাঁকুড়ার(Bankura)জঙ্গলমহলের প্রাক্তন মাওবাদী প্রভাবিত ইঁদকুড়ি গ্রামে। অল্প বয়সে বাবার মৃত্যু হয়, এরপর তিনি মায়ের সঙ্গে বড় হন। তাঁর ছোট ভাই হলধর সোরেনের মতে, “আমার দাদা সুরেন্দ্রনাথ অনেকদিন আগে বাড়ি ছাড়েন। আমরা জানি না তিনি কী করেন, কোথায় থাকেন।” স্থানীয় শুশুনিয়া হাইস্কুলে পড়াকালীন নবম শ্রেণিতে অকৃতকার্য হওয়ায় পড়াশোনা ছেড়ে দেন সুরেন্দ্রনাথ, এরপরই নিখোঁজ হয়ে যান।
সুরেন্দ্রনাথের আগ্রহ দেখাতে নারাজ তাঁর পরিবারও(Bankura)
পরিবারের দাবি অনুযায়ী, ২০০৯ সালের দিকে একবার সাময়িকভাবে বাড়ি ফিরেছিলেন সুরেন্দ্রনাথ, এরপর আবার চলে যান। দীর্ঘদিন পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না, তাই কোথায় ছিলেন, কী করতেন, তা পরিবার কিছুই জানত না। তার বিষয়ে বিশেষ আগ্রহ দেখাতে নারাজ পরিবারও।সুরেন্দ্রনাথ সোরেনের ভাই হলধর সোরেন বলেন, “ সুরেন্দ্রনাথ কী করেন, আমরা জানি না। আমাদের সঙ্গে কোনও যোগাযোগ নেই।” মৃত মাওবাদী তাঁর দাদা কি না, তাও তিনি জানেন না বলে জানান।
আরও পড়ুন: Mamata Banerjee: মনীষীদের অসম্মান করার চেষ্টা, নেতাজির জন্মদিনে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
অব্যাহত মাওবাদী বিরোধী অভিযান
উল্লেখ্য, নতুন বছরে নিরাপত্তা বাহিনীর নিরন্তর এবং কার্যকর মাওবাদী বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, যার ফলে ব্যাপক মাওবাদী হতাহতের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই অভিযান মাওবাদীদের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রয়াস হিসেবে নেওয়া হয়েছিল। ঝাড়খণ্ডে কোবরা ও ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনীর যৌথ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
আরও পড়ুন: Assembly Elections: বিধানসভা ভোটের আগে ফের জোট-জট! সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ কি বিশ বাঁও জলে?


