Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিষ্ণুপুরে ভোট-পরবর্তী হিংসা ইস্যুতে সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব (Bishnupur)। ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিপ্লব মণ্ডল, সভাপতি সিদ্ধা মণ্ডল, আশুতি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান পার্থ কয়াল-সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।

সংযম বজায় রাখা জরুরি (Bishnupur)
সাংবাদিক বৈঠকে তারা অভিযোগ করেন, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকায় পরিকল্পিতভাবে অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে এবং বিজেপির বিরুদ্ধে একাধিক হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ তোলেন। পাশাপাশি সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তারা বলেন, কোনও প্ররোচনায় পা না দিয়ে সংযম বজায় রাখা জরুরি।
আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা বরদাস্ত নয়, কঠোর বার্তা রাজ্য পুলিশের ডিজিপি-র

প্রশাসনের সক্রিয়তা (Bishnupur)
নেতৃত্বের দাবি, এলাকায় দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা নিতে হবে এবং দোষীদের চিহ্নিত করে অবিলম্বে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে।



