Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ সরকারের নবগঠিত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার নিজের এলাকায় ফিরলেন মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আনন্দময় বর্মন। বৃহস্পতিবার সকালে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছাতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় কর্মী-সমর্থক, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ (Anandamay Barman)।

নিষ্ঠার সঙ্গে কাজ (Anandamay Barman)
স্টেশন চত্বরে সংবর্ধনা গ্রহণের পর আনন্দময় বর্মন উত্তরবঙ্গের মানুষ, মাটিগাড়া-নকশালবাড়ির বাসিন্দা এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান । তিনি বলেন, সরকার আমার উপর যে আস্থা রেখেছে তার মর্যাদা বজায় রেখে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করব। উত্তরবঙ্গ আর বঞ্চিত থাকবে না।
ভোটের ব্যবধানে জয়লাভ (Anandamay Barman)
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে রাজ্যের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আনন্দময় বর্মন। সেই সাফল্যের ধারাবাহিকতায় তাঁকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে অনেকেরই অভিমত।রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে,
আরও পড়ুন: Councillor Arrested: শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার কাউন্সিলর
তিনি তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে বলেন, “তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। দলটি আরও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।”
ভালোবাসায় আপ্লুত মন্ত্রী
সংবর্ধনার ভিড় ও ভালোবাসায় আপ্লুত মন্ত্রী জানান, আজ সকলের ভালোবাসায় গাড়িতে বাড়ি ফিরছি, তবে ব্যক্তিগতভাবে আমি এখনও বাইক চালাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। এবারের মন্ত্রিসভায় উত্তরবঙ্গ থেকে মোট দশজন প্রতিনিধি স্থান পেয়েছেন। ফলে উত্তরবঙ্গের দীর্ঘদিনের উন্নয়নমূলক চাহিদা পূরণ এবং অগ্রগতির ক্ষেত্রে নতুন আশার সঞ্চার হয়েছে বলেই মনে করা হচ্ছে।



