Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: এতদিন মুচলেকা দিয়ে মুক্তি পাওয়ার প্রসঙ্গ তুলে বীর সাভারকরকে আক্রমণ করতেন বিজেপি-বিরোধী শিবিরের নেতারা (Abhijeet Dipke)। এবার সেই বিরোধী শিবিরেরই অন্যতম আলোচিত মুখ তথা ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে নিজেকেই মুচলেকায় সই করে জামিন পেতে হল। শুক্রবার গ্রেপ্তারের পর শনিবার বিকেলে মুক্তি পেলেও, তাঁর এই মুক্তির পিছনে রয়েছে আদালতের একাধিক শর্ত। ফলে রাজনৈতিক মহলে নতুন করে চর্চায় উঠে এসেছে মুচলেকা ও শান্তিরক্ষার অঙ্গীকারের বিষয়টি।
‘তেরঙা ওড়াও’ কর্মসূচির আগে আটক (Abhijeet Dipke)
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই শুক্রবার বিকেল পাঁচটায় দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিজিৎ দীপকে। কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কিছুক্ষণ আগেই তাঁর বাড়ির সামনে থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে দিল্লি পুলিশের তরফে জানানো হয়, ককরোচ জনতা পার্টির প্রধানকে প্রতিরোধমূলক গ্রেপ্তার বা প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে।
এদিকে, শুক্রবার রাতে ককরোচ জনতা পার্টির তরফে অভিযোগ করা হয়, দীপকে-কে কোনও অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে রাখা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ে। অবশেষে শনিবার দুপুরে তাঁকে দিল্লির মন্দির মার্গের স্পেশ্যাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয় (Abhijeet Dipke)।
এক বছরের শান্তির অঙ্গীকার (Abhijeet Dipke)
আদালত থেকে জামিন পেলেও শর্তহীন মুক্তি পাননি ককরোচ প্রধান। জানা গিয়েছে, আগামী এক বছর শান্তিভঙ্গ হতে পারে, এমন কোনও কাজে তিনি জড়াবেন না—এই মর্মে তাঁকে একটি পিস বন্ডে সই করতে হয়েছে। অর্থাৎ, ভবিষ্যতে শান্তি বজায় রাখার অঙ্গীকার করেই তাঁকে মুক্তির পথ খুঁজতে হয়েছে। এর পাশাপাশি জামিনের বন্ড হিসেবে ৫০ হাজার টাকা জমা দেওয়ার শর্তও দেওয়া হয়। আদালতের নির্ধারিত শর্তগুলি পূরণ করার পর শনিবার বিকেলে মন্দির মার্গ থানা থেকে মুক্তি পান দীপকে।
আরও পড়ুন: South 24 Parganas: আট মাসের ব্যবধানে ফের নাজিরাবাদের মোমো গোডাউনে আগুন!
বিরোধী শিবিরের সামনে নতুন রাজনৈতিক প্রশ্ন
অন্যদিকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই আগেই গ্রেপ্তার হয়েছেন সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারা। তাঁরা বর্তমানে তিহাড় জেলে রয়েছেন বলে জানা গিয়েছে। দুই নেতাকে পৃথক সেলে রাখা হয়েছে। সেই তুলনায় দীপকে-কে জেলে যেতে হয়নি ঠিকই, তবে তাঁর মুক্তির সঙ্গে জুড়ে গিয়েছে শান্তিরক্ষার লিখিত অঙ্গীকার।



