Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে বারবার (Anant Maharaj) কুৎসিত আক্রমণ, অপমান ও অবমাননার পরও বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। এই অভিযোগে অনন্ত মহারাজের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা ও তদন্তের দাবিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। অনন্ত মহারাজের গ্রেফতার এবং রাজ্যসভার সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন অর্ণব পাল চৌধুরী। মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
মামলাকারীদের দাবি – (Anant Maharaj)
- ১) অনন্ত মহারাজ ও তাঁর অনুগামীরা (Anant Maharaj) দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে ক্রমাগত অপমান ও অবমাননা করেছেন। পুলিশে অভিযোগ জানিয়েও পুলিশ FIR পর্যন্ত করেনি।
- ২) অনন্ত মহারাজরা বাঙালি ও রাজবংশীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে।
- ৩) যিনি সুভাষচন্দ্র বসুকে বারবার এভাবে অপমান করেন, তিনি রাজ্য সভার সাংসদ থাকেন কীভাবে?
- ৪) পুলিশকে দ্রুত FIR করে তদন্ত শুরু করতে হবে।
- ৫) অনন্ত মহারাজকে গ্রেফতার করতে হবে এবং রাজ্য সভার সাংসদ পদ খারিজ করতে হবে।
২০২৬ সালের আগস্টে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েন বিজেপির রাজ্যসভার সাংসদ নাগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। তিনি নেতাজিকে ‘যুদ্ধাপরাধী’ বা ‘War Criminal’ বলে মন্তব্য করার পাশাপাশি ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ ও নেতাজির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই পশ্চিমবঙ্গজুড়ে শুরু হয় প্রতিবাদ। বিষয়টি গড়ায় আইনি পদক্ষেপেও। অনন্ত মহারাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশ এফআইআর দায়ের করে এবং জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। বিতর্কের জেরে রাজ্য সরকার তাঁর পাওয়া ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার ও বাতিল করে।
আরও পড়ুন: Nepal Earthquake: হড়পা বানের পর ফের কাঁপল হিমালয়, তিব্বতে ভূমিকম্প
ক্রমশ বাড়তে থাকা রাজনৈতিক চাপ ও সমালোচনার মধ্যেই শেষ পর্যন্ত নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান অনন্ত মহারাজ। যদিও তাঁর বক্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং রাজনৈতিক চাপ বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে বিরাজমান।


