Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন ম্যানেজার দিশা শালিয়ানের মৃত্যুর মামলায় বড় নির্দেশ বম্বে হাইকোর্টের। বিচারপতি সারং কোটওয়াল এবং বিচারপতি রঞ্জিতসিং রাজা ভোঁসালের ডিভিশন বেঞ্চ এই মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল। সিবিআই এর একজন উচ্চপদস্থ কর্তার নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এফআইআর-এ অভিযুক্ত কারও নাম উল্লেখ করা যাবে না। যতক্ষণ না কারও বিরুদ্ধে উপযুক্ত প্রমান পাওয়া যাচ্ছে, ততক্ষন পর্যন্ত কাউকে অভিযুক্ত হিসেবে গণ্য করা যাবে না। আদালত মুম্বই পুলিশকে অবিলম্বে মামলার সমস্ত নথি সিবিআইয়-এর কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে।
দিশা শালিয়ানের মৃত্যু (Sushant Singh Rajput)
সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা শালিয়ানের (Sushant Singh Rajput) মৃত্যু হয় ২০২০ সালের ৮ জুন। মুম্বইয়ের মালাড এলাকার একটি বহুতল আবাসিক ভবন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ২৮ বছর বয়সী দিশা শালিয়ানের। মুম্বই পুলিশ প্রাথমিক ভাবে ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসাবে বিবেচনা করে। তবে, তাঁর মৃত্যুর ছয় দিন পর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাটি নিয়ে শুরু হয় চর্চা। যদিও মুম্বই পুলিশ পরে দাবি করেছে, এই দুটি মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র নেই।
সতীশ সালিয়ানের চ্যালেঞ্জ (Sushant Singh Rajput)
পরে দিশার পিতা সতীশ সালিয়ান এফআইআর দায়ের করে এবং নতুন করে তদন্তের দাবি জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। সতীশবাবু একসময় জানিয়েছিলেন, সেই সময় তাঁর মেয়েকে খুন করা হয়েছে বলে বিশ্বাস করার কোনও প্রাথমিক কারণ তাঁর কাছে ছিল না। তবে পরবর্তীতে তিনি তাঁর কন্যার রহস্য মৃত্যুর জন্য কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধেও অভিযোগ তোলেন।
আরও পড়ুন: Nepal Earthquake: হড়পা বানের পর ফের কাঁপল হিমালয়, তিব্বতে ভূমিকম্প
কী জানাচ্ছে মুম্বাই পুলিশ
মুম্বই পুলিশ জানিয়েছে, তাদের আগের তদন্তে কোনও অপরাধমূলক দিক প্রমাণিত হয়নি। তবে শালিয়ানের মৃত্যু পরিস্থিতি নিয়ে পরিবারের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা সত্বেও কেন এফএইআর দায়ের করা হয়নি, তা নিয়ে পুলিশকে প্রশ্ন তুলেছে আদালত


