Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিয়ের আর মাত্র মাস দুয়েক বাকি। এমন সময়েই আচমকা গায়ে হলুদের সাজে ছবি পোস্ট করে চর্চার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। হলুদ ফুলের গয়না, গায়ে সাদামাটা গামছা, হাতে মেহেন্দি সব মিলিয়ে একেবারে বাঙালি বধূর আদলে ধরা দিল তাঁর লুক। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠল, তবে কি নির্ধারিত সময়ের আগেই গায়ে হলুদের অনুষ্ঠান সেরে ফেললেন অনন্যা?
রিল বনাম রিয়েল ভাঙল সব জল্পনা (Ananya Guha)
এই জল্পনা দূর করতেই ‘এই সময় অনলাইন’-এর তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। একগাল হেসে অনন্যা স্পষ্ট জানিয়ে দেন, বাস্তব জীবনের বিয়ে নয় এটা রিল লাইফের বিয়ে। জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগে আদরে’-তে তাঁর চরিত্রের বিয়ের দৃশ্যের জন্যই এই গায়ে হলুদের আয়োজন। অনন্যার কথায়, “বিয়ে তো বটেই। তবে রিয়েল নয়, রিল লাইফে। ধারাবাহিকে আমার বিয়ে হচ্ছে, তাই গায়ে হলুদ তো হতেই হবে।”
শুটিং ফ্লোরে ‘ট্রায়াল বিয়ে’ নিয়ে মজা (Ananya Guha)
রিল লাইফের এই বিয়ে নিয়ে শুটিং ফ্লোরে রীতিমতো হাসি-ঠাট্টার পরিবেশ। সহকর্মীদের অনেকেই মজা করে বলছেন, আসল বিয়ের আগেই অনন্যার ‘ট্রায়াল বিয়ে’ হয়ে যাচ্ছে। নিজেও বিষয়টা বেশ উপভোগ করছেন অভিনেত্রী। মেকআপ চেয়ারে বসে সাজতে সাজতেই তাঁর মনে হয়েছে, বাস্তবের বিয়ের দিনে ঠিক কতটা সময় ধরে সাজতে হবে! তবে এই আনন্দের মধ্যেও একটুখানি মজা করে আক্ষেপ রয়েছে তাঁর গলায়। অনন্যা বললেন, “সবই তো হচ্ছে, শুধু আমার বর-ই নেই!”
বাস্তব জীবনের বিয়ে (Ananya Guha)
রিল লাইফের বিয়ে যতই আলোচনায় থাকুক, বাস্তব জীবনের প্রস্তুতিও কিন্তু থেমে নেই। যদিও এখন পৌষ মাস চলায় নিয়মমাফিক কেনাকাটা বন্ধ, তবুও মনে মনে সব পরিকল্পনা সেরে রাখছেন অনন্যা। কোন গয়না, কোন শাড়ি, কোন সাজ সবই ইতিমধ্যে ভাবনাচিন্তার তালিকায়। তিনি জানান, “জিনিসপত্র সব দেখে রাখছি। পৌষ মাস শেষ হলেই ছুটব। বেনারসিটা এখনও কেনা হয়নি। একটু একটু টেনশনও হয়, তবে বিশ্বাস আছে সব ঠিক হয়ে যাবে।”
মার্চে চার হাত এক হবে অনন্যা (Ananya Guha)
আগামী মার্চ মাসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অনন্যা গুহ ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী সুকান্ত কুণ্ডু। যদিও দু’জনেই বর্তমানে কলকাতায় থাকেন, তাঁদের শিকড় রয়েছে জেলার মাটিতে। অনন্যার আদি বাড়ি কল্যাণী, অন্য দিকে সুকান্তর বাড়ি মালদায়। তাই পারিবারিক রীতি মেনে, তাঁদের আদি বাড়িতেই হবে বিয়ে ও রিসেপশনের অনুষ্ঠান।
আরও পড়ুন: Folk Festival: ব্রাহ্মণ্য শিবের বাইরে বাংলার লোকশিবের আলাদা পরিচয়
ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য বিশেষ পার্টির ইঙ্গিত
পারিবারিক অনুষ্ঠান ছাড়াও কাছের মানুষদের জন্য আলাদা করে কিছু করার পরিকল্পনাও রয়েছে এই তারকা দম্পতির। বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীদের জন্য একটি আলাদা পার্টির আয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন অনন্যা।



