Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অঙ্গকৃশের ‘কনকাশন হয়েছে’ বলে দিয়ে বিপদে দল, রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে নাও খেলতে পারেন তিনি (Angkrish Raghuvanshi)।
বিপাকে নাইট শিবির (Angkrish Raghuvanshi)
রবিবার কলকাতার ডু অর ডাই ম্যাচ ক্রিকেটের নন্দন কাননে। তবে দিল্লির বিরুদ্ধে নামার আগেই বিপদে পড়তে হতে পারে কলকাতা নাইট রাইডার্সকে। এই ম্যাচে নাইট শিবির নাও পেতে পারে নির্ভরযোগ্য প্লেয়ার অঙ্গকৃশ রঘুবংশীকে (Angkrish Raghuvanshi)।
বুধবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ‘কনকাশন’ (মাথায় বা ঘাড়ে চোট) হয়েছে বলে দাবি করে নাইট শিবির। সেখানে সাব হিসেবে খেলানো হয় অন্য প্লেয়ারকে। আর এখানেই ঘটেছে বিপত্তি। আইসিসি-র নিয়ম অনুযায়ী কনকাশন হলে সেই প্লেয়ারকে অন্তত সাত দিন মাঠের বাইরে থাকতে হবে। ফলে এই নিয়ম যদি কার্যকরী হয় তবে রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেবন না অঙ্গকৃশ রঘুবংশী। তবে আইপিএল-এ এই নিয়মের উল্লেখ না থাকলেও এনগিডি যখন চোট পান সেই সময় তাঁকেও থাকতে হয়েছিল সাত দিন মাঠের বাইরে।

আরও পড়ুন: Bhangar: ভাঙ্গড়ে তৃণমূল নেতার বাড়ির পাশেই হাত কামান!
চলতি আইপিএল-এ কলকাতার হয়ে ভাল ফর্মে রয়েছেন অঙ্গকৃশ আর সেখানে রবিবারের ম্যাচে তিনি খেলতে না পারলে দলের জন্য সেটা বড় ধাক্কা হতে চলেছে। তিনি ১৩টি ম্যাচ খেলে করেছেন ৪২২ রান। যার মধ্যে রয়েছে পাঁচটি হাফ সেঞ্চুরি।
১১ তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ ধরতে গিয়ে চোট পান তিনি। এরপর তাঁকে উইকেটকিপিং চালিয়ে যেতে দেখা যায় তাঁকে। তবে শেষ পর্যন্ত ১৪ তম ওভারে মাঠের বাইরে চলে যান তিনি এবং বাকি ইনিংস উইকেটকিপিং করেন তেজস্বী (Angkrish Raghuvanshi)।


