Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অঙ্গকৃশের ‘কনকাশন’ হওয়ার কারণে রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে নাও খেলতে পারেন বলেই জানা যাচ্ছিল। কলকাতার তরফে জানানো হয়েছে আইপিএল থেকেই ছিটকে গেলেন অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)।
বিপাকে নাইট শিবির (Angkrish Raghuvanshi)
রবিবার কলকাতার ডু অর ডাই ম্যাচ ক্রিকেটের নন্দন কাননে। তবে দিল্লির বিরুদ্ধে নামার আগেই বিপদে পড়ল কলকাতা নাইট রাইডার্সকে। গ্রুপ পর্বের আর একটি ম্যাচ রয়েছে আর যদি শেষ চারে পৌঁছায় সেখানেও নাইট শিবির পাবে না নির্ভরযোগ্য প্লেয়ার অঙ্গকৃশ রঘুবংশীকে। (Angkrish Raghuvanshi)।
বুধবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ‘কনকাশন’ (মাথায় বা ঘাড়ে চোট) হয়েছে বলে দাবি করে নাইট শিবির। সেখানে সাব হিসেবে খেলানো হয় অন্য প্লেয়ারকে। আইসিসি-র নিয়ম অনুযায়ী কনকাশন হলে সেই প্লেয়ারকে অন্তত সাত দিন মাঠের বাইরে থাকতে হবে। এনগিডি যখন চোট পান সেই সময় তাঁকেও থাকতে হয়েছিল সাত দিন মাঠের বাইরে।

তবে সেই জল্পনার মধ্যেই কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি আঙুলে চিড় ধরার কারণে এবং ‘কনকাশন’ থাকার কারণে আইপিএল থেকেই ছিটকে গেলেন। দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যা দলের জন্য বড় সেটব্যাক।

আরও পড়ুন: Bhangar: ভাঙ্গড়ে তৃণমূল নেতার বাড়ির পাশেই হাত কামান!
চলতি আইপিএল-এ কলকাতার হয়ে ভাল ফর্মে রয়েছেন অঙ্গকৃশ আর সেখানে রবিবারের ম্যাচে তিনি খেলতে না পারলে দলের জন্য সেটা বড় ধাক্কা হতে চলেছে। তিনি ১৩টি ম্যাচ খেলে করেছেন ৪২২ রান। যার মধ্যে রয়েছে পাঁচটি হাফ সেঞ্চুরি (Angkrish Raghuvanshi)।
১১ তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ ধরতে গিয়ে চোট পান তিনি। এরপর তাঁকে উইকেটকিপিং চালিয়ে যেতে দেখা যায় তাঁকে। তবে শেষ পর্যন্ত ১৪ তম ওভারে মাঠের বাইরে চলে যান তিনি এবং বাকি ইনিংস উইকেটকিপিং করেন তেজস্বী। তবে যেই ক্যাচটি ধরার সময় এমন ঘটনা ঘটে সেটা নিয়েও সমালোচনার মুখে পড়তে হচ্ছে এই তরুণ ক্রিকেটারকে। ক্রিকেটে ফিল্ডিং করার সময় বল জাজ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেখানেই তাঁকে পড়তে হচ্ছে প্রশ্নের মুখে।
অন্যদিকে চোটের কারণে চিন্তা বাড়ছে বরুণ চক্রবর্তীকে নিয়েও। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তাঁর চোটের ছবি স্পষ্ট ধরা পড়ে চোখে মুখে। এমনকি তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেও দেখা যায়। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের অন্যতম বোলিং ভরসা বরুণ চক্রবর্তীকে নিয়েও সংশয় বাড়ছে (Angkrish Raghuvanshi)।
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের শেষ দলের সহকারী কোচ শেন ওয়াটসন বলেন বরুণের বিষয় তিনি পুরোপুরি নিশ্চিত নন। তবে চোট নিয়ে খেলার জন্য তিনি প্রশংসা করেন বরুণের। এই প্রাক্তন অজি তারকা অলরাউন্ডার বলেন, ‘এই মুহূর্তে বরুণের রিহ্যাব কতদূর এগিয়েছে সেটা আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে এইটুকু বলতে পারি বরুণ চোট নিয়ে খেলেছেন আর সেটা দলের জন্য ওর নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতার পরিচয় দেয়। চোট নিয়েও বরুণ দারুন বল করেছে।’
খাতায় কলমে এখন প্লে-অফের রাস্তা খোলা আছে কলকাতার জন্য। তবে তার জন্য যেমন নিজেদের শেষ ম্যাচ রবিবার দিল্লির বিরুদ্ধে জিততে হবে তেমন আবার রাজস্থানকে তাদের শেষ ম্যাচে হারতে হবে। আর আইপিএল-এর শেষ লগ্নে এমন গুরুত্বপূর্ণ সময়ে এসে বেশ কিছুটা চিন্তা বাড়ল কলকাতার। (Angkrish Raghuvanshi)।


